এস এম আলম, ২৮ ফেব্রুয়ারি: বিসিএস স্বাস্থ্য ক্যাডারে ১ বছর পূর্ণ হলো ৪২ তম বিসিএস এর চিকিৎসকবৃন্দের। গত ২৮ ফেব্রুয়ারী ২০২২ তারিখে যোগদানের পর ১ বছর সফলতার সাথে জনগনকে চিকিৎসা সেবা প্রদান করে আজ ২৮ ফেব্রুয়ারী ২০২৩ বর্ষপূর্তি অনুষ্ঠিত হয়। পাবনা সিভিল সার্জন অফিসে, সিভিল সার্জনের উপস্থিতিতে কেক কেটে আনন্দের সাথে দিনটি উদযাপন করা হয়। এতে উপস্থিত ছিলেন, পাবনা জেলার সম্মানিত সিভিল সার্জন ডাঃ মনিসর চৌধুরী, ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোঃ খায়রুল কবির, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাঃ ডাঃ জান্নাতুল ফেরদৌস (পাবনা সদর), ডাঃ এফ এ আসমা খান (ঈশ্বরদী), ডাঃ ওমর ফারুক বুলবুল (চাটমোহর), ডাঃ হালিমা খানম (ভাক্সগুড়া), ডাঃ সানজিদা মুজিব (সুজানগর), ডাঃ ফাতেমা তুয জান্নাত (বেড়া), ডাঃ মোঃ মনজুর রহমান (ফরিদপুর), ডাঃ সুজয় সাহা (সাথিয়া), ডাঃ মোঃ আবদুলাহ আল আজিজ (আটঘরিয়া)। এছাড়াও উপস্থিত ছিলেন ৪২ তম বিসিএস স্বাস্থ্য ক্যাডারে পাবনা সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে কর্মরত চিকিৎসকবৃন্দঃ ডাঃ লাফিজুর রহমান উচ্ছ¡াস, ডাঃ বেলাল হোসেন, ডাঃ নাজিয়া স্মরণীকা, ডাঃ সরোয়ার হোসেন, ডাঃ মারুফ রহমান, ডাঃ সুরাইয়া মতিন, ডাঃ সুমাইয়া রহমান, ডাঃ সুদীপ্ত সপ্তর্ষি। এতে সকলে আগামী বছর গুলোতেও তাদের সেবাদান কার্যক্রম অব্যহত রেখে জনগনের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
বিসিএস স্বাস্থ্য ক্যাডারে ৪২ তম বিসিএস এর চিকিৎসকবৃন্দের ১ বছর পূর্তি
RELATED ARTICLES
