Homeজেলা সংবাদপাবনায় অনুষ্ঠিত হয়েছে পুলিশ মেমোরিয়াল ডে

পাবনায় অনুষ্ঠিত হয়েছে পুলিশ মেমোরিয়াল ডে

এস এম আলম, ১ মার্চ: মহান মুক্তিযুদ্ধসহ আইন-শৃংখলা রক্ষায় জীবন উৎসর্গকারী পুলিশদের স্মরণে পাবনায় অনুষ্ঠিত হয়েছে পুলিশ মেমোরিয়াল ডে। সকালে শহীদ পুলিশদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পুলিশ স্মৃতিস্তম্ভে পু¯পার্ঘ অর্পন করা হয়। পরে পুলিশ লাইন অডিটরিয়ামে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও শহীদ পুলিশ পরিবারের সদস্যদের সম্বর্ধনা। পুলিশ সুপার আকবর আলী মুনসীর সভাপতিত্বে এ সভায় বক্তব্য দেন, জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন, পিবিআই পুলিশ সুপার ফজলে এলাহী, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাবিব, পৌর মেয়র শরীফ প্রধান, প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান সহ বিশিষ্ট জনেরা। মুক্তিযুদ্ধে পাবনায় পাক হানাদারদের সাথে সম্মুখযুদ্ধে ২১ জন সহ বিভিন্ন সময়ে কর্তব্যরত অবস্থায় শহীদ হন ৫৩ জন পুলিশ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments