এস এম আলম,২ মার্চ: ২৫ মার্চ গনহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষে পাবনায় অনুষ্ঠিত হয়েছে প্রস্তুতি সভা। সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেনের সভাপতিত্বে এ সভায় বক্তব্য দেন, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম পাকন, সিভিল সার্জন ডা: মনিসর চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক শরিফ আহম্মেদ, স্থানীয় সরকারের উপপরিচালক সাইফুর রহমান, জেলা সেটেলমেন্ট কর্মকর্তা আফরোজা আক্তার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম সহ বীর মুক্তিযোদ্ধাগণ উর্ধ্বতন সরকারি কর্মকর্তাবৃন্দ, সাংস্কৃতিক নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ সহ স্থানীয় বিশিষ্ট জনেরা। সভায় এ দুটি দিবসে দিনব্যাপী বিভিন্ন কর্মসুচী পালনের সিদ্ধান্ত নেয়া হয়।
পাবনায় ২৫ মার্চ গনহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
RELATED ARTICLES
