Homeজেলা সংবাদপাবনায় একটি হত্যা মামলার রহস্য উদঘাটন সহ এক ব্যক্তিকে গ্রেফতার

পাবনায় একটি হত্যা মামলার রহস্য উদঘাটন সহ এক ব্যক্তিকে গ্রেফতার

এস এম আলম, ৬ মার্চ: পাবনায় একটি হত্যা মামলার রহস্য উদঘাটন সহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আকবর আলী মুনসী জানান, গত ২২শে ফেব্রুয়ারী খুন হন চাটমোহরের মুরগী ব্যবসায়ী ইসমাইল হোসেন। এ ঘটনায় পুলিশ তথ্য প্রযুক্তির সাহায্যে ঘাতক রবিউল করিমকে গ্রেফতার ও হত্যাকান্ডে ব্যবহ্রত আলামত উদ্ধার করে। পুলিশ জানায়, নিহতের স্ত্রীর সাথে পরকিয়া প্রেমের জের ধরেই বন্ধু রবিউল তাকে হত্যা করে। অপর মামলায় গত ১৫ই ফেব্রুয়ারী রাতে ঈশ্বরদীর দাশুরিয়ার একটি হলুদের মিল থেকে লুণ্ঠিত ৪৫ বস্তা হলুদ ও একটি ট্রাক উদ্ধার এবং তিন ডাকাতকে ঢাকা থেকে গ্রেফতার করে পুলিশ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments