Homeজেলা সংবাদপাবনায় যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ মার্চ পালিত

পাবনায় যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ মার্চ পালিত

এস এম আলম, ৭ মার্চ: পাবনায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ঐতিহাসিক ৭ মার্চ। এ উপলক্ষে সকালে জেলা পরিষদ চত্বরে জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান, জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন, পুলিশ সুপার আকবর আলী মুনসী, সিভিল সার্জন ড. মনিসর চৌধুরী, স্থানীয় বীর মুক্তিযোদ্ধা, সরকারী বেসরকারী প্রতিষ্ঠান, জেলা পরিষদ, পাবনা পৌরসভা, পাবনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ, জেলা আওয়ামীলীগ সহ বিভিন্ন সংগঠন। পরে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয় আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন।

জেলা প্রশাসন
পুলিশ প্রশাসন
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments