Homeজেলা সংবাদপাবনায় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন উপলক্ষে গণমাধ্যম কর্মীদের সাথে ওরিয়েন্টেশন

পাবনায় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন উপলক্ষে গণমাধ্যম কর্মীদের সাথে ওরিয়েন্টেশন

এস এম আলম, পাবনা ৩০ সেপ্টেম্বর : আগামী ৪ অক্টোবর ২০২০ থেকে ১৭ অক্টোবর দুই সপ্তাহব্যাপী পাবনায় শুরু হচ্ছে জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন এর কার্যক্রম। এই উপলক্ষে জনসাধারনে মধ্যে প্রচার প্রচারনা ও এই ক্যাম্পেইন এর পরিকল্পনা স্বাস্থ্যবিধি নিয়ে পাবনায় কর্মরত গণমাধ্যম কর্মীদের নিয়ে ওরিয়েন্টেশন কর্মশালার আয়োজন করে জেলা স্বাস্থ্য বিভাগ। করোনাকালীন এই সময়ের জন্য স্বাস্থ্য বিধি অনুযায়ী প্রতিটিকেন্দ্রে ভিটামিন “এ” ক্যাপসুল শিশুদের খাওয়ানো হবে। ঝুকি কমাতে প্রতিটি শিশুর অভিভাবক ইচ্ছা করলে নিজেরা স্বাস্থ্য কর্মীদের পরামর্শে নিজ শিশুকে ক্যাপসুল খাওয়াতে পারবেন বলে জানিয়েছেন জেলা স্বাস্থ্য বিভাগ।
৩০ সেপ্টম্বর সকাল সাড়ে ১১ টায় জেলা সিভিল সার্জিন অফিস কার্যালয়ের সেমিনার রুমে সাংবাদিকদের ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন এর কার্যকরিতা ও পরিকল্পনার বিষয় নিয়ে আলোচনা করেন। সিভিল সার্জন ডাঃ মেহেদী ইকবালের সভাপতিত্বে ক্যাম্পেইনের এই বছরের পরিকল্পনা ও ভিটামিন এ প্লাস বিষয়ে স্বাগত বক্তব্য রাখেন ডেপুটি সিভিল সার্জন ডাঃ কে এম আবুজাফর। অনুষ্ঠানে ভিটামিন “এ” প্লাস এর কার্যকরিতা ও রোগ প্রতিরোধ বিষয়ে ভিডিও চিত্রের মাধ্য বিস্তারিত তথ্য উপস্থাপন করেন মেডিকেল অফিসার ডাঃ মোঃ খাইরুল কবির । কার্যক্রমকে সফল করতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা তথ্য কর্মকর্তা মোঃ ফরহাদ হোসেন। আরও উপস্থিত ছিলেন স্থানীয় বিভিন্ন দৈনিক পত্রিকার প্রকাশক সম্পাদক ও বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ ।
জেলায় ১হাজার শো ২৫টি কেন্দ্রে ৬ থেকে ১১ মাস ও ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী সর্বমোট ৩ লক্ষ ৮৭ হাজার ২শত ৬৭জনকে ভিটামিন “এ” প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে বলে জানিয়েছেন জেলা স্বাস্থ্য বিভাগ। প্রতিদিন সকাল ৮ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ক্যাম্প গুলোতে কার্যক্রম চলবে। ভিটামিন “ এ” প্লাস ক্যম্পেইন সফল করতে মাঠ পর্যায়ে ৩হাজার ৮শত ৫০ জন প্রশিক্ষন প্রাপ্ত মাঠকর্মী ও সেচ্ছাসেবক এই কার্যক্রমে সহযোগিতা করবেন বলে জানা গেছে। প্রচারের জন্য জেলা তথ্য অফিসসহ প্রতিটি পাড়া মহল্লার মসজিদ মাদরাসাসহ স্থানীয় জনপ্রতিনিধিরা ভিটামিন “এ ’প্লাস ক্যাম্পেইন সফল করতে সহযোগিতা করবেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments