এস এম আলম, ৬ জুন: পাবনায় ৫৫০০ (পাঁচ হাজার পাঁচশত) পিচ্ অবৈধ নেশাজাতীয় মাদক ইয়াবাসহ ০৩ (তিন) জন শীর্ষ মাদক ব্যবসায়ী গেস্খফতার করেছে র্যাব। র্যাব-১২, সিপিসি-২, পাবনা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী মাদক ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে পাবনা জেলার সদর থানাধীন বাস টার্মিনাল এলাকায় অবস্থান করিতেছে। উক্ত সংবাদের সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে অত্র কোম্পানীর একটি আভিযানিক দল ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার আমিনুল কবীর তরফদার এর নেতৃত্ত্বে পাবনা জেলার সদর থানাধীন বাস টার্মিনাল এলাকা হতে আসামী মাদক ব্যবসায়ী ১। মোঃ আলামিন শেখ (২৬), পিতা- মৃত জয়নাল শেখ, সাং- আহম্মদপুর (উত্তর পাড়া), থানা- আমিনপুর, ২। মোঃ শফিকুল ইসলাম (৩৬), পিতা- মোঃ রইজ উদ্দিন, সাং- রঘুনাথপুর মধ্যপাড়া, থানা- আতাইকুলা, ৩। মোঃ ওমর হোসেন (৪০), পিতা- মৃত আবুল কাশেম সরকার, সাং- গাঙ্গুহাটি (সরকার পাড়া), থানা- আতাইকুলা, সর্ব জেলা- পাবনাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার পূর্বক তাদের নিকট হতে ৫৫০০ (পাঁচ হাজার পাঁচশত) অবৈধ নেশা জাতীয় মাদক দ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

উক্ত আসামীগন দেশের চিহ্নিত মাদক ব্যবসায়ী ধৃত আসামীদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবত অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা নিজের হেফাজতে রাখিয়া পাবনা জেলাসহ দেশের অন্যান্য জেলায় ক্রয়-বিক্রয় করে আসছিল বলে স্বীকার করে ।
এ সংক্রান্তে ধৃত আসামীদের বিরুদ্ধে পাবনা জেলার সদর থানায় মামলা রুজু করার প্রস্তুতি চলিতেছে।
