এস এম আলম, ২০ মে: বিএনপি জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদ ও প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন ও অগ্রগতি জনসাধারনের সামনে তুলে ধরার লক্ষে পাবনায় জেলা আওয়ামীলীগের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে শান্তি সমাবেশ। দুপুরে দলীয় কার্যালয়ের সামনে জেলা আওয়ামীলীগের সভাপতি রেজাউল রহিম লালের সভাপতিত্বে পাবনা জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান সুইট এর সঞ্চালনায় এ সভায় উপস্থিত ছিলেন পাবনা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসান মিন্টু, পাবনা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শ্রী বিজয় ভূষণ রায়, পাবনা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান, পাবনা জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এডভোকেট তৌফিক ইমাম খান, জেলা আওয়ামী লীগের প্রচারক প্রকাশনা সম্পাদক সরদার মিঠু আহমেদ, পাবনা জেলা আওয়ামী লীগের কোষাধক্ষ্য লিয়াকত আলী তালুকদার, জেলা আওয়ামী লীগের সদস্য ও পাবনা পৌর মেয়র শরিফ উদ্দিন প্রধান, জেলা আওয়ামী লীগের সদস্য মোঃ রফিকুল ইসলাম রুমন, জেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক শামসুন্নাহার রেখা, পাবনা জেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি ফোরকান আলী, সাধারণ সম্পাদক প্রদীপ কুমার সাহা, পাবনা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আহমেদ শরীফ ডাবলু, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার রুহুল আমিন, পাবনা জেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক শিবলী সাদিক, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাজাহান মামুন, পাবনা জেলা যুব মহিলা লীগের সভাপতি এ্যাডভোকেট আরেফা খানম শেফালী, সাধারণ সম্পাদক কোহিনুর ফেরদৌস কনা, পাবনা সদর উপজেলা মহিলা লীগের সভাপতি এডভোকেট সানজিদা পারভিন দিপা, পাবনা পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি সাদিয়া কথা, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তাইজুল ইসলাম, পাবনা জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ মিজানুর রহমান সবুজ, সাধারণ সম্পাদক মীর রাব্বিউল ইসলাম সীমান্ত সহ জেলা আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের অনুমান ৭০০/৮০০ জন নেতাকর্মী। কর্মসূচি উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষায় পর্যাপ্ত পুলিশ অফিসার-ফোর্স নিয়োজিত ছিল। কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
পাবনায় জেলা আওয়ামীলীগের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে শান্তি সমাবেশ
RELATED ARTICLES
