Homeজেলা সংবাদপাবনায় ত্রি-বাষিক ব্রাহ্মন সম্মেলন অনুষ্ঠিত

পাবনায় ত্রি-বাষিক ব্রাহ্মন সম্মেলন অনুষ্ঠিত

এস এম আলম, ৯ জুন: পাবনায় অনুষ্ঠিত হয়েছে ত্রি-বাষিক ব্রাহ্মন সম্মেলন। সকালে এ উপলক্ষে বাংলাদেশ ব্রাহ্মন সংসদ পাবনা জেলা শাখার উদ্যোগে শহরের জয়কালীবাড়ি মন্দির থেকে বের হয় আনন্দ শোভা যাত্রা। পরে সেখানে দিনব্যাপী এ সম্মেলনের উদ্বোধন করেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা চন্দন কুমার চক্রবর্তী। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন সংসদের মহাসচিব বিপ্র শিরোমনি বিজয় কৃষ্ণ ভট্টাচার্য, যুগ্ম মহাসচিব এডভোকেট নরেন্দু ভট্টাচার্য্য ও অরুণ চক্রবর্তী, সাংগঠনিক সম্পাদক সঞ্জীব মুখার্জী, প্রচার সম্পাদক অরুণ মৈত্র, অর্থ সম্পাদক সঞ্চয় চক্রবর্তী ও বিধান চক্রবর্তী, জয়কালী বাড়ি মন্দিরের সাধারণ সম্পাদক প্রলয় চাকী, সাংগঠনিক সম্পাদক সাগর মজুমদার, নব গোপাল চক্রবর্তী, পুরোহিত রাম মৈত্র ও বাংলাদেশ ব্রাহ্মন সংসদ পাবনা শাখা কার্যকরী সদস্য তন্ময় বাগচী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পাবনা কালেক্টরেট মডেল স্কুলের সহকারী শিক্ষক শুভাশিষ চক্রবর্তী। পরে বাংলাদেশ ব্রাহ্মন সংসদ পাবনা শাখা কমিটি তৈরী হয়। ৫৭ জন সদস্য বিশিষ্ট কমিটির সভাপতি নির্বাচত হন নব গোপাল চক্রবর্তী ও সাধারণ সম্পাদক নির্বাচত হন রাম মৈত্র ।এছাড়াও যুব কিশোর ব্রাহ্মন সংসদ পাবনা শাখার নব নির্বাচত কমিটির সভাপতি নির্বাচত হন নব পিযুষ মৈত্র ও সাধারণ স¤পাদক নির্বাচত হন উজ্জÍল গোস্বামী ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments