এস এম আলম, ৮ সেপ্টেম্বর: ’পরিবর্তনশীল ও শান্তিপূর্ণ সমাজ গঠনে সাক্ষরতার প্রসার’, এই প্রতিপাদ্যে পাবনায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় সভাপতির বক্তব্য দেন জেলা প্রশাসক মু. আসাদুজ্জামান। স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা আইসিটি মাহফুজা সুলতানা। আরও বক্তব্য দেন স্থানীয় সরকারের উপ-পরিচালক সাইফুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব আবদুল্লাহ আল মামুন, জেলা শিক্ষা অফিসার রোস্তম আলী হেলালী, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সিদ্দিক মো: ইউসুফ রেজা। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক শরীফ আহম্মেদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম সহ প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ ও স্কুলের ছাত্রছাত্রীবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী কমিশনার ফারিস্তা করিম।
পাবনায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত
RELATED ARTICLES
