Homeআন্তর্জাতিকবাংলাদেশে সফরে আসছেন মার্কিন উপ পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশে সফরে আসছেন মার্কিন উপ পররাষ্ট্রমন্ত্রী

রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে আসছেন যুক্তরাষ্ট্রের ডেপুটি সেক্রেটারি অব স্টেট (উপ পররাষ্ট্রমন্ত্রী) স্টিফেন ই. বিগান।   ১৪ থেকে ১৬ অক্টোবর তিনি এ সফর করবেন।৯ অক্টোবর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিভাগের ওয়েবসাইটে  এ তথ্য জানানো হয়।

সফরের শুরুতে ১২ অক্টোবর তিনি ভারতের নয়াদিল্লিতে পৌঁছবেন। সেখান থেকে ১৪ অক্টোবর বাংলাদেশে আসবেন।

সফরকালে স্টিফেন ই. বিগান বাংলাদেশের ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন। যুক্তরাষ্ট্র-বাংলাদেশের অংশীদারিত্ব আরও এগিয়ে নেয়ার বিষয়টি এ সফরের অন্যতম উদ্দেশ্য।

এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে স্বাধীন, অবাধ, অন্তর্ভুক্তিমূলক, শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশ তৈরিতে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সহযোগিতা বৃদ্ধিও আলোচনায় গুরুত্ব পাবে। পাশাপাশি করোনা মোকাবিলা ও অর্থনীতি পুনরুদ্ধার এবং টেকসই অর্থনৈতিক উন্নয়ন প্রচেষ্টায় যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের অংশীদারিত্ব ও যৌথ সহযোগিতা নিয়ে আলোচনা করবেন তিনি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments