Homeজেলা সংবাদপাবনায় এসট্রাস পৌর প্রাথমিক ও পৌর উচ্চ বিদ্যালয়ের বাষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

পাবনায় এসট্রাস পৌর প্রাথমিক ও পৌর উচ্চ বিদ্যালয়ের বাষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

এস এম আলম, ১০ ফেব্রুয়ারি: পাবনায় অনুষ্ঠিত হয়েছে এসট্রাস পৌর প্রাথমিক ও পৌর উচ্চ বিদ্যালয়ের বাষিক ক্রীড়া প্রতিযোগিতা। সকালে জাতীয় পতাকা উত্তোলন এবং প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষনা করেন স্কুলের ব্যবস্থাপনা কমিটির সভাপতি এ্যাডভোকেট আব্দুল হান্নান। প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন ব্যবস্থাপনা কমিটির সদস্য মো: শফিকুল ইসলাম ও স্কুলের প্রধান শিক্ষক মো: আমিনুল ইসলাম। এ প্রতিযোগিতার শুরুতেই ছিল শিক্ষার্থীদের মনোজ্ঞ ডিসপ্লে। পরে দৌড়, বিস্কুট দৌড়, কক ফাইট, হাই জা¤প, লং জা¤পসহ ৪৯টি ইভেন্টে অংশ নেন দুই শতাধিক প্রতিযোগী। শেষে বিজয়ী, কৃতি শিক্ষার্থী এবং বিদ্যালয়ে শতভাগ উপস্থিতির মধ্যে ৮৯ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। এসময় উপস্থিত ছিলেন মাছরাঙা টেলিভিশনের উত্তরাঞ্চলীয় ব্যুরো চীফ উৎপল মীর্জা, অনলাইন পত্রিকা ’নতুন চোখ’ এর প্রকাশক ও বাংলা টিভির জেলা প্রতিনিধি এস এম আলম।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments