এস এম আলম, ১৫ ফেব্রুয়ারি: পবিত্র রমজান মাসে দ্রব্যমুল্যের উর্ধ্বগতি রোধে পাবনায় বাজার মনিটরিং করেছে চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ। দুপুরে চেম্বার নেতৃবৃন্দ পৌর এলাকার বড় বাজারে দ্রব্যমুল্যের চার্ট না টাঙ্গানোই বিভিন্ন ব্যবসায়ীকে সতর্ক এবং খুচরা বাজারের পন্যমুল্য পর্যালোচনা করেন। এসময় উপস্থিত ছিলেন পাবনা চেম্বারের সভাপতি সাইফুল আলম স্বপন চৌধুরী, সহ-সভাপতি ফুরকান আলী বিশ্বাস বাদশা, পরিচালক এবিএম ফজলুর রহমান, পরিচালক সাজ্জাদ হোসেন বাদশা ও মাসুদুর রহমান মিন্টু সহ স্থানীয় খুচরা ও পাইকারী ব্যবসায়ী নেতৃবৃন্দ। রমজান মাস জুড়েই অব্যাহত থাকবে এ মনিটরিং কার্যক্রম।

