Homeআন্তর্জাতিকযুক্তরাষ্ট্রে বন্যা সতর্কতা জারি

যুক্তরাষ্ট্রে বন্যা সতর্কতা জারি

চলতি বছর যুক্তরাষ্ট্রে যে পরিমাণ ঝড় হচ্ছে, গত কয়েক বছরে সেখানে এমন দুর্যোগ আর দেখা যায়নি। গত শুক্রবার রাতে দেশটির লুইজিয়ানা অঙ্গরাজ্যে আঘাত হেনেছে চলতি মৌসুমের ১০ম ঝড় হারিকেন ডেল্টা। শুরুতে ক্যাটাগরি ২ মাত্রার শক্তি থাকলেও দ্রুতই তা শক্তি হারিয়ে ক্যাটাগরি ১-এ নেমে আসে। এরপরও ক্ষয়ক্ষতি কম হয়নি।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, হারিকেন ডেল্টার প্রভাবে তুমুল বৃষ্টিপাত হচ্ছে লুইজিয়ানা অঙ্গরাজ্যে। আচমকা বন্যার সতর্কতা জারি করা হয়েছে মিসিসিপি ও টেনেসিতেও।শক্তি হারিয়ে ডেল্টা এখন গ্রীষ্মকালীন নিম্নচাপে পরিণত হয়েছে। তবে এর প্রভাবে লুইজিয়ানায় অন্তত ১২ ইঞ্চি বৃষ্টিপাত হয়েছে। ঝড়ের কারণে গাছপালা ও বৈদ্যুতিক খুঁটি ভেঙে উপসাগরীয় উপকূলের অন্তত ৬ লাখ ১৫ হাজার বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে।

অতিবর্ষণের কারণে অঞ্চলটিতে বন্যা সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণ-পশ্চিম লুইজিয়ানার কিছু অঞ্চলে ১৭ ইঞ্চি পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তবে এতে এখন পর্যন্ত কোনও প্রাণহানির খবর পাওয়া যায়নি।

লুইজিয়ানার গভর্নর জন বেল এডওয়ার্ড সাংবাদিকদের বলেছেন, এটা অনেক বড় ঝড় ছিল। যদিও তা হারিকেন লরার মতো অতটা শক্তিশালী ছিল না, তারপরও এটা (হারিকেন ডেল্টা) অনেক বড় ছিল। অবশ্যই এটা খুবই মারাত্মক, বড় ও শক্তিশালী ঝড়, যা ব্যাপক ক্ষতি করেছে।এডওয়ার্ড জানিয়েছেন, লুইজিয়ানায় দুর্যোগ পরবর্তী উদ্ধার অভিযানে কাজ করছেন তিন হাজারের বেশি ন্যাশনাল গার্ড সদস্য। সেখানকার প্রায় সাড়ে নয় হাজার বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে নেয়া হয়েছে। রাজ্যটির ২৫ শতাংশ গ্রাহকই বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছেন বলে জানিয়েছেন তিনি।

এদিকে, লেক চার্লসের মেয়র নিক হান্টার বলেছেন, ডেল্টার হারিকেন লরার মতো ক্যাটাগরি ৪ মাত্রার শক্তি না থাকলেও এর প্রভাবে তার শহরে ভয়াবহ জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।

তিনি বলেছেন, লরা ও ডেল্টাকে যোগ করুন। এটি একেবারে নজিরবিহীন এবং সর্বনাশা। আমরা অত্যন্ত চিন্তিত যে, এই মুহূর্তে দেশে যা চলছে তাতে এই ঘটনা দেশজুড়ে যতটা আলোচনায় আসা দরকার, ততটা আসবে না।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments