এস এম আলম, ২৫ এপ্রিল: একুশে পদকপ্রাপ্ত ভাষা সংগ্রামী আমিনুল ইসলাম বাদশার সহধর্মিণী ও ঢাকা বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম বিপ্লবের মা নীলুফা ইসলাম সাজু ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন। বুধবার ২৪ এপ্রিল রাত সাড়ে নয়টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার প্রথম নামাজে জানাজা বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টায় ঢাকায় ইস্কাটন গার্ডেন রোডে সবজি বাগান জামে মসজিদে অনুষ্ঠিত হয়। এরপর পাবনায় মরদেহ আনা হয়। বাদ মাগরিব আটুয়া ঈদগাহ ময়দানে নামাজে জানাজা শেষে আরিফপুর সদর গোরস্থানে দাফন করা হয়। জানাযার নামাযে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম বিপ্লব, সাবেক রেল সচিব মোহাম্মদ সেলিম রেজা, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মুহাম্মদ সাইফুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক শরীফ আহম্মেদ, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব জাহাঙ্গীর আলম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন, জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রহিম পাকন, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম, পাবনা পৌরসভার মেয়র শরীফ উদ্দিন প্রধান, চেম্বার অফ কমার্সের সভাপতি সাইফুল আলম স্বপন চৌধুরী, পাবনা প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান, পাবনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈকত আফরোজ আসাদ, পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা রবিউল ইসলাম রবি, অনলাইন পত্রিকা নতুন চোখ এর প্রকাশক ও বাংলা টিভির জেলা প্রতিনিধি এস এম আলম, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ পাবনা জেলা শাখার সভাপতি কামরুজ্জামান রকি, রাজা মোবিল এন্ড ডিজেল ফিল্টার প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আফজাল হোসেন রাজা, পূরণের সভাপতি তসলিমা সেন সুমন সহ সমাজের বিভিন্ন স্তরের মানুষ।
ঢাকা বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম বিপ্লবের মা নীলুফা ইসলাম সাজু ইন্তেকাল করেছেন
RELATED ARTICLES
