Homeখেলাধুলাশীর্ষে উঠেও যে কারণে পার্পল ক্যাপ পাচ্ছেন না মোস্তাফিজ

শীর্ষে উঠেও যে কারণে পার্পল ক্যাপ পাচ্ছেন না মোস্তাফিজ

আইপিএলে সর্বোচ্চ উইকেটশিকারিকে সেরার স্বীকৃতি হিসেবে দেওয়া হয় পার্পল ক্যাপ। চলতি আসরের শুরুর দিকে দারুণ বোলিং করে সেই সেরার মুকুট পরেছিলেন চেন্নাই সুপার কিংসের টাইগার পেসার মোস্তাফিজুর রহমান।তবে সেরা মুকুট টানা ধরে রাখতে পারেননি মোস্তাফিজ। মাঝের ম্যাচগুলোতে খরুচে বোলিং আর অন্যান্য বোলাদের তুলনায় কম উইকেট নেওয়ার কারণে পার্পল ক্যাপ হারিয়ে ফেলেছেন বাংলাদেশ পেসার। বর্তমানে বেগুনি রংয়ের এই ক্যাপটি আছে মুম্বাই ইন্ডিয়ান্সের পেসার জাসপ্রিত বুমরাহের কাছে।

গতকাল রোববার টানা দুই হারের পর দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে চেন্নাই। নিজেদের ঘরের মাঠ এমএ চিদাম্বরম ক্রিকেট স্টেডিয়ামে সানরাইজার্স হায়দরাবাদকে ৭৮ রানে হারিয়ে পয়েন্ট টেবিলে সেরা তিনে উঠে গেছে রুতুরাজ গায়কোয়াড়ের দল।দলের ঘুরে দাঁড়ানোর দিনে ঘুরে দাঁড়িয়েছেন মোস্তাফিজও। লখনৌ সুপার জায়ান্টের বিপক্ষে আগের ম্যাচে যেখানে ৩.৩ ওভার বল করে খরচ করেছিলেন ৫১ রান, সেখানে গতকাল ২.৫ ওভার বল করে মোস্তাফিজ দিয়েছেন মোটে ১৯ রান। শিকার করেছেন ২ উইকেট।

এতে যৌথভাবে ফের আইপিএলে সর্বোচ্চ উইকেটশিকারি এখন মোস্তাফিজ। তার সমান ১৪ উইকেট আছে বুমরাহ ও পাঞ্চাব কিংসের পেসার হার্শাল প্যাটেলের ঝুলিতেও।তবে বুমরাহর কাছ থেকে ক্যাপটি ছিনিয়ে আনতে পারছেন না মোস্তাফিজ। যার কারণ খরুচে বোলিং। ৮ ম্যাচে মোস্তাফিজ খরচ করেছেন ২৯৬ রান। ইকোনমি প্রায় ১০ এর কাছাকাছি (৯.৭৫)। প্রতি উইকেটের বিপরীতে এই টাইগার পেসার রান দিয়েছেন ২১.১৪ গড়ে।অপরদিকে ৯ ম্যাচে বুমরাহর খরচ ২৩৯ রান। ৬.৬৩ ইকোনমিতে বল করে উইকেটপ্রতি রান খরচা করেছেন ১৭.০৭ রান। অর্থাৎ ইকোনমি ও উইকেটপ্রতি খরচা, দুই দিক থেকেই এগিয়ে আছেন বুমরাহ। যে কারণে, পার্পল ক্যাপটি থাকছে বুমরাহর কাছেই।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments