Homeজেলা সংবাদসুজানগর আব্দুল ওহাব, বেড়ায় রেজাউল হক বাবু ও সাঁথিয়ায় সোহেল রানা খোকন...

সুজানগর আব্দুল ওহাব, বেড়ায় রেজাউল হক বাবু ও সাঁথিয়ায় সোহেল রানা খোকন বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত

এস এম আলম, ৯ এপ্রিল: সুজানগর উপজেলা পরিষদ নির্বাচনে ৪৩১১ ভোটের ব্যবধানে উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ আব্দুল ওহাব মোটরসাইকেল প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন। উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ আব্দুল ওহাব মোটরসাইকেল প্রতীক নিয়ে সর্বমোট ৭২টি কেন্দ্রে সর্বমোট ভোট পেয়েছেন৬২৭৫২ তার নিকটতম প্রতিদ্ব›দ্বী উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীন আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ৫৮৪৪১ ভোট।এছাড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে জুয়েল রানা চশমা প্রতিক নিয়ে ৬৩২৮৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী মোস্তফা আহমেদ তালা প্রতীক নিয়ে পেয়েছেন ৩৯২৫৫ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফুটবল মার্কা প্রতীক নিয়ে শারমিন আক্তার শিপরা ৬৪৮৭৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা পরিষদের বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিনা খাতুন কলস প্রতিক নিয়ে পেয়েছেন ৩৪৬৪৭ ভোট। বুধবার নির্বাচন শেষে রাত ৯টার দিকে উপজেলা সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাচন অফিসার(অতিরিক্ত দায়িত্ব) ও উপজেলা পরিষদ নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার রুহুল আমিন। বেড়া উপজলায় চেয়ারম্যান রেজাউল হক বাবু, ভাইস চেয়ারম্যান মেসবাহ-উল-হক ও মহিলা ভাইস চেয়ারম্যান শায়লা শারমীন ইতি। এর মধ্যে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুরোনো এবং মহিলা ভাইস চেয়ারম্যান নতুন। সাঁথিয়া উপজেলায় চেয়ারম্যান সোহেল রানা খোকন, ভাইস চেয়ারম্যান শামসুল হক স্বপন ও মহিলা ভাইস চেয়ারম্যান-সেলিমা সুলতানা শীলা। এর মধ্যে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান নতুন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পুরোনো। নির্বাচিতরা সবাই আওয়ামীলীগের নেতা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments