Homeজেলা সংবাদপাবনায় অর্ধ-বার্ষিকী জুডিসিয়াল কনফারেন্স-২০২৪ ও মাসিক পুলিশ-ম্যাজিস্ট্রেসি সম্মেলন অনুষ্ঠিত

পাবনায় অর্ধ-বার্ষিকী জুডিসিয়াল কনফারেন্স-২০২৪ ও মাসিক পুলিশ-ম্যাজিস্ট্রেসি সম্মেলন অনুষ্ঠিত

এস এম আলম, ১১ মে: পাবনা জজশীপ ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসিতে বিদ্যমান মামলাসমূহ দ্রুত নিষ্পত্তিতে প্রতিবন্ধকতাসমূহ দূরীকরণের উদ্দেশে ১১ মে, ২০২৪ খ্রি. তারিখে পাবনা জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসির সম্মেলনকক্ষে অর্ধ-বার্ষিকী জুডিসিয়াল কনফারেন্স-২০২৪ ও মাসিক পুলিশ-ম্যাজিস্ট্রেসি সম্মেলন অনুষ্ঠিত হয়। অর্ধ-বার্ষিকী জুডিসিয়াল কনফারেন্স-২০২৪ এর সভাপতিত্ব করেন মোহাম্মদ ওয়ালিউল ইসলাম, সিনিয়র জেলা ও দায়রা জজ, পাবনা এবং মাসিক পুলিশ-ম্যাজিস্ট্রেসি সম্মেলনের প্রধান অতিথি ছিলেন মোহাম্মদ ওয়ালিউল ইসলাম, সিনিয়র জেলা ও দায়রা জজ, পাবনা এবং সভাপতিত্ব করেন মোঃ কামাল হোসেন, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, পাবনা। উক্ত সম্মেলন সঞ্চালনা করেন যুগ্ম জেলা ও দায়রা জজ, ১ম আদালত, পাবনা এর যুগ্ম জেলা জজ মোঃ তাজউল ইসলাম। উক্ত সম্মেলনে উপস্থিত ছিলেন মোঃ আহসান তারেক, বিশেষ জজ (সিনিয়র জেলা জজ), মোহাম্মদ আবু ওবাইদা, অতিরিক্ত জেলা ও দায়রা জজ, মোঃ নূরুজ্জামান, অতিরিক্ত জেলা ও দায়রা জজ, তানবীর আহমেদ, অতিরিক্ত জেলা ও দায়রা জজ, মোঃ একরামুল কবির, যুগ্ম জেলা ও দায়রা জজ, ২য় আদালত, পাবনা, মোঃ জাহাঙ্গীর হোসেন, স্পেশাল ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা ও দায়রা জজ), বিদ্যুৎ আদালত, পাবনা, মোঃ আব্দুল্লাহ আল আমিন ভুঁইয়া, জজ (যুগ্ম জেলা ও দায়রা জজ), অর্থঋণ আদালত, পাবনা, মোঃ নাজমুল হোসেন, বিচারক (যুগ্ম জেলা ও দায়রা জজ), ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল, পাবনা, মোঃ মোরশেদুল আলম, অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, পাবনা, পারুল আক্তার, জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ), পাবনা, মোঃ হাসান আল আজাদ, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, পাবনা, ফারহানা হক ইয়ামীম, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, পাবনা, সুমাইয়া সরকার, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, পাবনা, মোঃ মুস্তাফিজুর রহমান, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, পাবনা, মোঃ মোস্তফা কামাল, সহকারী জজ, পাবনা, সাদ্দাম হোসাইন, সহকারী জজ, পাবনা, জান্নাতুল আরা, সহকারী জজ, পাবনা, এসএম গিয়াস উদ্দিন, সহকারী জজ, পাবনা, মোঃ শহিদুল ইসলাম, সহকারী জজ, পাবনা, মোসাঃ শাম্মী আক্তার, সহকারী জজ, পাবনা, নওরিন জামান স্নিগ্ধা, সহকারী জজ, পাবনা, নাজমুল করিম, সহকারী জজ, পাবনা, আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, পাবনা, মোঃ ফজলে এলাহী, পুলিশ সুপার, পিবিআই, পাবনা, মোঃ মাসুদ আলম, অতিরিক্ত পুলিশ সুপার, পাবনা, ডা. মোঃ রফিকুল হাসান, সহকারী পরিচালক, পাবনা জেনারেল হাসপাতাল, পাবনা, মোঃ মাহবুবুর রহমান, সহকারী পুলিশ সুপার, সিআইডি, পাবনা, দেওয়ান মজনুল হক, সভাপতি, জেলা আইনজীবী সমিতি, পাবনা, আব্দুস সামাদ খান রতন, পিপি, পাবনা, মোঃ রওশন আলী, পাবনা সদর থানা, পাবনা, মোঃ জয়নাল আবেদীন, ভারপ্রাপ্ত কর্মকর্তা, মাধপুর হাইওয়ে থানা, পাবনা, মোঃ ফরিদুজ্জামান, ভারপ্রাপ্ত কর্মকর্তা, পাকশী হাইওয়ে থানা, ঈশ^রদী, পাবনা, মোঃ হাবিবুর রহমান, ভারপ্রাপ্ত কর্মকর্তা, ঈশ^রদী রেলওয়ে থানা, পাবনা, মোহাম্মদ হাদিউল ইসলাম, আটঘরিয়া থানা, পাবনা, মোঃ মিজানুর রহমান, ভারপ্রাপ্ত কর্মকর্তা, ্আতাইকুলা থানা, পাবনা, মোহাম্মদ জালাল উদ্দিন, ভারপ্রাপ্ত কর্মকর্তা, সুজানগর থানা, পাবনা, মোঃ হাফিজুর রহমান, ভারপ্রাপ্ত কর্মকর্তা, ফরিদপুর থানা, পাবনা, মোঃ আনোয়ার হোসেন, ভারপ্রাপ্ত কর্মকর্তা, সাঁথিয়া থানা, পাবনা, মোঃ সেলিম রেজা, ভারপ্রাপ্ত কর্মকর্তা, চাটমোহর থানা, পাবনা, মোঃ নাজমুল হক, ভারপ্রাপ্ত কর্মকর্তা, ভাংগুড়া থানা, পাবনা, মোঃ রাশিদুল ইসলাম, ভারপ্রাপ্ত কর্মকর্তা, বেড়া মডেল থানা, পাবনা, মোঃ রফিকুল ইসলাম, ভারপ্রাপ্ত কর্মকর্তা, ঈশ^রদী, পাবনা, মোঃ এমরান মাহমুদ তুহিন, ইনচার্জ, ডিবি, পাবনা, মোঃ আনোয়ারুল ইসলাম, কোর্ট পুলিশ পরিদর্শক, পাবনা, মোঃ হোসেন আলী, কোর্ট পরিদর্শক, দুদক মামলা, পাবনা, মোঃ মিজানুর রহমান, উপ-বিভাগীয় প্রকৌশলী (সিভিল), গণপূর্ত বিভাগ, পাবনা, মোঃ রাকিবুজ্জামান, উপ-পরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পাবনা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পাবনার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ কামাল হোসেন। তিনি তাঁর বক্তব্যে উল্লেখ করেন যে, দেওয়ানী মামলায় সরকারের প্রতিনিধি হিসেবে ডেপুটি কালেক্টরের আইন কর্মকর্তা হিসেবে সরকারি কৌঁসুলির আরও কার্যকর ভূমিকা রাখার সুযোগ আছে। অন্যদিকে, ফৌজদারি মামলায় ইনভেস্টিগেশন পর্যায়ে পুলিশ প্রশাসনের বস্তুনিষ্ঠ ভ‚মিকা আইনের শাসন প্রতিষ্ঠায় সহায়ক। উক্ত সম্মেলনে বক্তব্য রাখেন মোঃ মোস্তাফিজুর রহমান, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, পাবনা। তিনি তাঁর বক্তব্যে পাবনা জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসির মামলার পরিসংখ্যান তুলে ধরেন। তিনি বলেন,পাবনা চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসিতে বিগত ২০২৩ সালে মোট মামলা দায়ের হয় ১০১১১ টি এবং একই সময়ে মামলা নিষ্পত্তি হয় ১০১৫৮ টি। অর্থাৎ মামলা নিষ্পত্তির হার ১০৭.৮২%। উক্ত সময়ে মোট ১১৩০৭ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। এছাড়া পাবনা জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসিতে ২০২৪ সালের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত সময়কালে মোট ফৌজদারি মামলা দায়ের হয় ২৫৭৮ টি এবং উক্ত সময়কালে মোট ফৌজদারি মামলা নিষ্পত্তি হয় ৩৫৯৭ টি। আরও বক্তব্য রাখেন, শাম্মী আক্তার, সহকারী জজ, পাবনা। তিনি তাঁর বক্তব্যে বলেন, ২০২৩ সালে মোট ৭২২৩ টি দেওয়ানি মামলা দায়ের এবং উক্ত সময়কালে দেওয়ানি মামলা নিষ্পত্তি হয় ৯১১৬ টি। অর্থাৎ ২০২৩ সালে দেওয়ানি মামলা নিষ্পত্তির হার ১২৬.২০%। এছাড়া পাবনা জজশীপে ২০২৪ সালের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত সময়কালে মোট দেওয়ানি মামলা দায়ের হয় ১৬২৫ টি এবং উক্ত সময়কালে মোট দেওয়ানি মামলা নিষ্পত্তি হয় ২২২৪ টি। ২০২৪ সালের শুরুতে বিচারাধীন দেওয়ানি মামলার সংখ্যা ছিল ৩০,৪৪৯ টি থাকলেও মার্চ, ২০২৪ শেষে তার সংখ্যা দাঁড়ায় ২৯,৮৫০ টি। জানুয়ারি, ২০২৩ হতে মার্চ, ২০২৪ মাস পর্যন্ত নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, পাবনা এ মোট নিষ্পত্তিকৃত মামলার সংখ্যা ২২০৮ টি। একই সময়কালে বিশেষ জজ আদালত, পাবনা এ মোট ৫৯ টি দেওয়ানি এবং ১৬৫ টি ফৌজদারি মামলা নিষ্পত্তি করা হয়েছে। পাবনার পাবলিক প্রসিকিউটর আব্দুস সামাদ খান রতন তাঁর বক্তব্যে ফৌজদারি মামলায় সাক্ষী উপস্থাপনে সহযোগিতার জন্য পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানান। আরও বক্তব্য রাখেন ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের বিচারক (যুগ্ম জেলা ও দায়রা জজ) মোঃ নাজমুল হোসেন। তিনি তাঁর বক্তব্যে উল্লেখ করেন, ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল থেকে যে মামলাগুলোতে ডিক্রী হয় তার ভিত্তিতে বিরোধিত খতিয়ানসমূহ সংশোধনের দ্রুত উদ্যোগ জেলা প্রশাসন নিলে বিচারপ্রার্থী জনগণ উপকৃত হবেন।আরও বক্তব্য রাখেন, যুগ্ম জেলা ও দায়রা জজ, ১ম আদালতের যুগ্ম জেলা ও দায়রা জজ মোঃ তাজউল ইসলাম। তিনি তাঁর বক্তব্যে উল্লেখ করেন, সরকার অর্পিত সম্পত্তি মামলাগুলিতে দ্রুত লিখিত আপত্তি দাখিল করলে তা দ্রুত নিষ্পত্তিতে সহায়ক হবে। আরও বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা ও দায়রা জজ, ৩য় আদালত তানবীর আহমেদ। তিনি তাঁর বক্তব্যে উল্লেখ করেন, পুরাতন হত্যা মামলাগুলিতে পোস্টমর্টেম রিপোর্ট দাখিলকারী সংশ্লিষ্ট মেডিকেল অফিসার সাক্ষী হিসেবে আদালতে পরীক্ষিত হলে উক্ত মামলাগুলি দ্রুত নিষ্পত্তিতে প্রতিবন্ধকতা দূর হবে। আরও বক্তব্য রাখেন, ভিপি কৌঁসুলি লেমান গোলাম নবি মিঞা। তিনি তাঁর বক্তব্যে অর্পিত সম্পত্তি মামলাগুলি দ্রুত নিষ্পত্তির জন্য যুগ্ম জেলা জজ, ১ম আদালতের বিচারক মোঃ তাজউল ইসলামকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং অনিষ্পন্ন মামলাগুলি নিষ্পত্তিতে তাঁর সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকার করেন। আরও বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাসুদ আলম। তিনি তাঁর বক্তব্যে উল্লেখ করেন, ফৌজদারি মামলায় পুলিশ সাক্ষী উপস্থাপনে এবং তদন্ত দ্রুত সম্পন্ন করতে বদ্ধপরিকর। তিনি পুলিশ প্রশাসনের সাথে আন্তরিক সমন্বয় সমুন্নত রাখার জন্য জজশীপ এবং জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসীকে ধন্যবাদ জ্ঞাপন করেন। আরও বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন। তিনি তাঁর বক্তব্যে, ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের ডিক্রী বাস্তবায়নে কার্যকর ভূমিকা পালন এবং সরকারি মামলায় লিখিত জবাব বা লিখিত আপত্তি দাখিলের জন্য জেলা প্রশাসনের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ব্যক্ত করেন। আরও বক্তব্য রাখেন বিশেষ জজ (সিনিয়র জেলা জজ) মোঃ আহসান তারেক। তিনি তাঁর বক্তব্যে, সাক্ষী উপস্থাপনের জন্য পুলিশ প্রশাসনের আরও কার্যকর সহযোগিতা আশা করেন। মাসিক পুলিশ-ম্যাজিস্ট্রেসি সম্মেলন এর সভাপতি হিসেবে পাবনার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ কামাল হোসেন তাঁর বক্তব্যে উল্লেখ করেন যে, ফৌজদারী মামলায় সাক্ষী উপস্থাপনে পুলিশ প্রশাসন যথেষ্ট আন্তরিক। তারপরও আদালতের সাক্ষীর প্রসেসগুলি আরও কার্যকর বাস্তবায়ন করা গেলে বিদ্যমান মামলাসমূহ আরও দ্রুত নিষ্পত্তি করা সম্ভব হবে। অর্ধ-বার্ষিকী জুডিসিয়াল কনফারেন্স-২০২৪ এর সভাপতি হিসেবে পাবনার সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ ওয়ালিউল ইসলাম তাঁর বক্তব্যে বিচার প্রশাসনে সহযোগিতা করে দ্রুত মামলা নিষ্পত্তিতে কার্যকর ভুমিকা রাখার জন্য পাবনা জেলার জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, স্বাস্থ্য বিভাগ সহ সংশ্লিষ্ট সকল বিভাগকে ধন্যবাদ জ্ঞাপন করেন। একই সাথে তিনি বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে আইনের শাসন প্রতিষ্ঠা এবং মামলা দ্রুত নিষ্পত্তি করে বিচারপ্রার্থী জনগণের কষ্ট লাঘবে পাবনা জেলা বিচার বিভাগের সহযোগী হিসেবে কাজ করার জন্য সংশ্লিষ্ট সকল বিভাগের প্রতি আহবান জানান। এ সংক্রান্ত সংবাদ পাবনা জেলার সকল প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দকে সহৃদয় আহবান করা হলো।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments