Homeজেলা সংবাদপাবনায় বাংলাদেশ কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেলের হিসাব নিরিক্ষা বিভাগের ৫১ তম প্রতিষ্ঠা...

পাবনায় বাংলাদেশ কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেলের হিসাব নিরিক্ষা বিভাগের ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

এস এম আলম, ১২ মে: পাবনায় পালিত হয়েছে বাংলাদেশ কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেলের হিসাব নিরিক্ষা বিভাগের ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী। এ উপলক্ষে এ দপ্তর গ্রহন করেছে তিনদিনব্যাপী বিশেষ সেবা কার্যক্রম। সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সেবা কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মু.আসাদুজ্জামান। জেলা হিসাব ও নিরীক্ষা কর্মকর্তা আব্দুল মতিনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বক্তব্য দেন, অতিরিক্ত জেলা প্রশাসক শরীফ আহম্মেদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. জামাল উদ্দিন ও পাবনা জেনারেল হাসপাতালের সহকারি পরিচালক ডা. রফিকুল হাসান, জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা সামিউল আলম সহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানরা। তিনদিন ব্যাপী এ সেবা কার্যক্রমের আওতায় অডিট ডকুমেন্টরি প্রদর্শন, বেতন-ভাতা, পেনশন ও অডিট আপত্তি বিষয়ে পরমর্শ প্রদান করা হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments