এস এম আলম, ১৫ মে: বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষে পাবনায় বিদ্যুৎ বিক্রয় ও বিতরন বিভাগ নেসকোর উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে গ্রাহক সমাবেশ। নেসকোর কার্যালয়ে প্রতিষ্ঠানের পাবনা অঞ্চলের ত্তত্বাবধায়ক প্রকৌশলী মো: রবিউল ইসলামের সভাপতিত্বে এ সভায় বক্তব্য দেন বিদ্যুৎ বিক্রয় ও বিতরন বিভাগ-১ ও ২ এর নির্বাহী প্রকৌশলী হাসানুল আজিম ও মাজেদুল হক মিঠুন, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক মাসুদুর রহমান মিন্টু, ড. ক্যাপ্টেন আনিসুর রহমান, স্কয়ার ফার্মাসিউটিক্যালস এর সিনিয়র এক্সিকিউটিভ মনিরুল ইসলাম, স্কয়ার ফুড এন্ড বেভারেজ লিমিটেডের এক্সিকিউটিভ শেখ ফয়সাল করিম, রানা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মুনায়েম খান সহ পাবনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ প্রতিনিধি, জেলার বিভিন্ন শিল্প কলকারখানা ও বড় বড় বানিজ্যিক ও আবাসিক গ্রাহকগণ। সভায় বিদ্যুৎ সাশ্রয়ে বিভিন্ন দিক নির্দেশনা দেয়া হয় গ্রাহকদের।

