Homeঅর্থনীতিনিত্যপণ্যের বাজারে অভিযান

নিত্যপণ্যের বাজারে অভিযান

নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখা ও নকল, ভেজাল প্রতিরোধে সারাদেশে পাইকারি ও খুচরা বাজারের ১০৬টি প্রতিষ্ঠানকে ৪ লাখ ৫২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।রাজধানী ঢাকাসহ সারা দেশে বিভিন্ন জেলায় অভিযান পরিচালনা করে জরিমানা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সার্বিক নির্দেশনায় ও বাণিজ্যসচিব ড. মো. জাফর উদ্দীনের পরামর্শ এবং জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক কর্তৃক প্রদত্ত ক্ষমতাবলে ঢাকা মহানগরীর কারওয়ান বাজার, মোহাম্মদপুর টাউন হল মার্কেট, মোহাম্মদপুর কৃষি মার্কেট ও কলাবাগান এলাকায় এ অভিযান করা হয়।

অভিযান পরিচালনা করেন অধিদফতরের প্রধান কার্যালয়ের উপপরিচালক বিকাশ চন্দ্র দাস, ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডল, প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক রজবী নাহার রজনী, ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ফাহমিনা আক্তার ও মাগফুর রহমান।

এছাড়াও ঢাকার বাইরে বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক ও জেলা কার্যালয়ের সহকারী পরিচালকের নেতৃত্বে বিভিন্ন বাজারে তদারকি ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে।তদারকিকালে চাল, পেঁয়াজ, সয়াবিন তেল, আঁদা, আলুসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্য যৌক্তিকমূল্যে বিক্রয় হচ্ছে কিনা তা মনিটরিং করা হয়।

এছাড়া পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা, মূল্য তালিকার সাথে বিক্রয় রশিদের গড়মিল, মেয়াদোত্তীর্ণ ওষুধ ও পণ্য, নকল পণ্য, ওজনে কারচুপি, নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি মনিটরিং করা হয়।এছাড়া খাবারে নিষিদ্ধ দ্রব্যের মিশ্রণ, বাসী খাবার সংরক্ষণসহ ভোক্তাস্বার্থ বিরোধী বিভিন্ন অপরাধে সারাদেশ ১০৬টি প্রতিষ্ঠানকে ৪ লাখ ৫২ হাজার টাকা জরিমানা করা হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments