Homeআন্তর্জাতিকসৌদি এবং রাশিয়ার প্রেসিডেন্টের ফোনালাপ

সৌদি এবং রাশিয়ার প্রেসিডেন্টের ফোনালাপ

সৌদির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ফোনে আলাপ করেছেন। সৌদি প্রেস এজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

টেলিফোনে আলাপকালে তারা বর্তমান বিশ্বে তেলের বাজারের অবস্থা এবং বৈশ্বিক অর্থনীতির প্রসার ঘটাতে স্থিতিশীলতা এবং ভারসাম্য অর্জন ও তা বজায় রাখার জন্য প্রচেষ্টার বিষয়ে আলোচনা করেছেন।

তেল উৎপাদনের শীর্ষে থাকা দেশগুলোর মধ্যে সহযোগিতার সম্পর্ক চালিয়ে যাওয়ার বিষয়ে একমত প্রকাশ করেছে সৌদি ও রাশিয়া। তারা ওপেক প্লাস চুক্তির প্রতি সম্মতি জ্ঞাপন করেছেন। কারণ এর মাধ্যমে উৎপাদক এবং গ্রাহক উভয় পক্ষই উপকৃত হবে।

এর আগেও পুতিন এবং ক্রাউন প্রিন্সের মধ্যে ফোনে আলাপ হয়েছে। গত এপ্রিলে তেল রফতানিকারক দেশগুলোর সংগঠন ওপেক-এর সম্মেলন শুরুর প্রাক্কালে পুতিনকে ফোন করেন মোহাম্মদ বিন সালমান। ওই ফোনালাপ বেশ তিক্তই ছিল বলা চলে।এরপর থেকেই বিশ্বের দুই শীর্ষ তেল রফতানিকারক দেশ সৌদি আরব ও রাশিয়ার মধ্যে তেলের দাম নিয়ে ভয়াবহ প্রতিযোগিতা শুরু হয়।

এ নিয়ে সে সময় একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করে মধ্যপ্রাচ্য বিষয়ক সংবাদ মাধ্যম মিডল ইস্ট আই। ওই প্রতিবেদনে বলা হয়েছিল যে, মার্কিন প্রেসিডেন্টন ডোনাল্ড ট্রাম্পের জামাতা জেয়ার্ড কুশনারের পরামর্শেই পুতিনের সঙ্গে ফোনে আলাপ করেছিলেন মোহাম্মদ বিন সালমান।তবে এখন আর পুতিন এবং ক্রাউন প্রিন্সের মধ্যে সেই তিক্ত সম্পর্ক বিরাজ করছে না। বরং সাম্প্রতিক সময়ে দু’জনের এই ফোনালাপ বেশ ইতিবাচক বলেই উল্লেখ করা হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments