Homeজেলা সংবাদপাবনায় বন্যার্তদের সহযোগিতার জন্য ত্রাণ সংগ্রহ কর্মসূচি

পাবনায় বন্যার্তদের সহযোগিতার জন্য ত্রাণ সংগ্রহ কর্মসূচি

এস এম আলম, ২৫ আগস্ট: পাবনায় বন্যার্তদের সহযোগিতার জন্য ত্রাণ সংগ্রহ কর্মসূচির আয়োজন করেছে পাবনা এডওয়ার্ড কলেজ, পাবনা প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা কলেজ সহ সকল স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী ও শিক্ষকবৃন্দ। এই কর্মসূচির সমন্বয়ক দিবা জানান, সকল বন্যাকবলিত এলাকায় মানুষের সাহায্যের পাশাপাশি গৃহপালিত গবাদিপশুদের জন্যও ত্রাণ সংগ্রহ করা হয়েছে। আজই বন্যা কবলিত এলাকায় সাহায্যার্থে রওনা হবে তারা। এই কর্মসূচি সফলের উদ্দেশ্যে সহযোগিতা করছেন পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের অধ্যক্ষ ড. মাহবুব সরফরাজ সহ সকল বিশ্ববিদ্যালয়, স্কুল ও কলেজের শিক্ষক ও ছাত্রছাত্রীবৃন্দ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments