Homeজাতীয়পৃথক তিনটি অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)

পৃথক তিনটি অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)

দেশের বিভিন্ন স্থানে পৃথক তিনটি অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার এ অভিযান পরিচালিত হয়।দুদক সূত্র জানায়, সিলেটে রাস্তা মেরামতের কাজে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগের বিষয়ে পদক্ষেপ গ্রহণপূর্বক কমিশনকে অবহিত করার জন্য প্রধান প্রকৌশলী, সড়ক ও জনপথ অধিদফতর, ঢাকা বরাবর পত্র প্রেরণ করা হয়েছে।

বগুড়ায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগে অভিযান পরিচালনা করে দুর্নীতি দমন কমিশন। দুদক বগুড়া জেলা কার্যালয় হতে ধুনট উপজেলায় আজ (২৮ অক্টোবর) এ অভিযান পরিচালিত হয়। সরেজমিন অভিযানে দুদক টিম ধুনট উপজেলার সোনামুয়া হাট থেকে হাসাপোটল গ্রাম পর্যন্ত নির্মিত ১ দশমিক ৭৭ কিলোমিটার দৈর্ঘ্যের সড়কের মান খতিয়ে দেখে।

এছাড়া ময়মনসিংহ পাসপোর্ট অফিসে গ্রাহক ভোগান্তি, হয়রানি ও পাসপোর্ট ফরম গ্রহণ হতে পাসপোর্ট প্রদানের বিভিন্ন স্তরে বাড়তি অর্থ আদায়ের একাধিক অভিযোগে এবং চট্টগ্রামের বোয়ালখালীতে নামজারি ও অন্য সেবা প্রদানে অবৈধ অর্থ আদায়ের অভিযোগে যথাক্রমে সমন্বিত জেলা কার্যালয়, ময়মনসিংহ এবং সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম-২ হতে ২টি পৃথক অভিযান পরিচালিত হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments