Homeজেলা সংবাদপাবনায় ঔষধ ব্যবসায়ীদের চার দফা দাবিতে মানববন্ধন

পাবনায় ঔষধ ব্যবসায়ীদের চার দফা দাবিতে মানববন্ধন

এস এম আলম, ২২ মে: বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির চার দফা দাবিতে পাবনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সকালে কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির জেলার শাখার আয়োজনে পাবনা প্রেসক্লাবের সামনে ঘন্টা ব্যাপী এই মানববন্ধন হয়। মানববন্ধনে বক্তারা চার দফা তুলে ধরেন। দাবিগুলো হল: সকল ঔষধের মূল্য সরকার কর্তৃক নির্ধারণ করা, ঔষধ বিক্রয় কমিশন বৃদ্ধি করা, মেয়াদ উত্তীর্ণ ঔষধ দ্রুত সময়ের মধ্যে ফেরত নেয়া এবং প্রতিস্থাপন করা, ড্রাগ লাইসেন্সবিহীন ফার্মেসিতে ঔষধ কো¤পানি কর্তৃক ঔষধ সরবরাহ বন্ধ করা। এই চারটি দাবি মেনে না নেয়া হলে জেলা শহরের সকল ঔষধের দোকান ধর্মঘট ও হরতাল কর্মসূচির হুঁশিয়ারী দেন বক্তারা। মানববন্ধনে বক্তব্য দেন কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির জেলার শাখার (বিসিডিএস) সভাপতি এফএম হুমায়ুন কবির খোকন, সিনিয়র সহ-সভাপতি সাইদুর রশিদ খান পিন্টু, সহ- সভাপতি তারেক ইবনে আনসার সহ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির নেতৃবৃন্দ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments