এস এম আলম, ৩১ অক্টোবর : পাবনায় পালিত হয়েছে কমিউনিটি পুলিশিং ডে। এ উপলক্ষে সকালে পুলিশ লাইনস থেকে একটি র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে । পরে পুলিশ লাইনস অডিটরিয়ামে পুলিশ সুপার শেখ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

সভায় বক্তব্য দেন, অতিরিক্ত জেলা প্রশাসক মোকলেসুর রহমান, জেলা মোটর মালিক গ্রুপের সভাপতি মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাবিব, পাবনা চেম্বারের সভাপতি সাইফুল আলম স্বপন চৌধুরী , পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম, ট্রাক মালিক সমিতির সাধারন স¤পাদক ও রানা প্রপারটিজ এন্ড ডেভলপার¯ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক রুহুল আমিন বিশ্বাস রানা। কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। র্যালীতে অংশ নেন অতিরিক্ত পুলিশ সুপার শামীমা আক্তার ,অতিরিক্ত পুলিশ সুপার ইবনে মিজান, সহকারী পুলিশ সুপার শরীফুল হক, পাবনা প্রেসক্লাব এর সাধারন সম্পাদক সৈকত আফরোজ, মাছরাঙ্গা টেলিভিশনের উত্তরবঙ্গ ব্যুরো চীফ উৎপল মির্জা , কমরেড জাকির হোসেন, জয়কালীবাড়ি মন্দির এর সাধারন সম্পাদক প্রলয় চাকী, সদর থানা ওসি নাসিম আহমেদ, ডি আই ওয়ান আশরাফুজ্জামান, ডিবি ওসি তোজ্জামেল হক সহ কমিউনিটি পুলিশ এর সদস্যবৃন্দ। অনুষ্ঠানে শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং কর্মকর্তা পদে পুরষ্কার গ্রহন করেন সুব্রত কুমার দাস এবং শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং সদস্য পদে পুরষ্কার গ্রহন করেন আনোয়ারা আহমেদ ।
