Homeখেলাধুলাদিল্লিকে লজ্জাজনক ভাবে হারাল মুম্বাই

দিল্লিকে লজ্জাজনক ভাবে হারাল মুম্বাই

বল হাতে আগুন ঝরালেন মুম্বাই ইন্ডিয়ান্সের পেস জুটি জাসপ্রিত বুমরাহ আর ট্রেন্ট বোল্ট। পরে ব্যাট হাতে ঝড় তুললেন ঈষাণ কিশান। মুম্বাই ইন্ডিয়ান্স একদম পাত্তাই দিল না প্লে-অফের দৌড়ে থাকা আরেক দল দিল্লি ক্যাপিটালসকে। দুবাইয়ে ৯ উইকেট আর ৩৪ বল হাতে রেখে জিতেছে মুম্বাই।

বোলাররাই জয়ের ভিত গড়ে দেন মুম্বাইয়ের। আলাদা করে বলতে হয় বুমরাহ-বোল্ট জুটির কথা। তারা দুজনই মূলত মেরুদণ্ড ভেঙে দেন দিল্লির ব্যাটিং ডিপার্টমেন্টের। বুমরাহ-বোল্ট দুজনই নেন ৩টি করে উইকেট।

পুরো ২০ ওভার ব্যাটিং করলেও দিল্লির ইনিংস থামে ৯ উইকেটে মাত্র ১১০ রানে। শ্রেয়াস আয়ার ২৯ বলে ২৫ আর রিশাভ পান্ত ২৪ বলে করেন ১১ রান। বাকি ব্যাটসম্যানদের কেউ বিশের ঘরও ছুঁতে পারেননি।

লক্ষ্য মাত্র ১১১ রানের। হেসেখেলেই জিতেছে দিল্লি। ওপেনার কুইন্টন ডি কক শুরু করেছিলেন কিছুটা ধীরগতিতে। ২৮ বলে ২৬ রান করে অ্যানরিচ নর্টজের বলে বোল্ড হন তিনি।

তবে আরেক ওপেনার ঈষান কিশান ছিলেন মারকুটে চেহারায়। ৪৭ বলে ৮ বাউন্ডারি আর ৩ ছক্কায় ৭২ রানে অপরাজিত থাকেন ঈষান। সঙ্গে ১১ বলে ১২ রান নিয়ে বিজয়ীর বেশে মাঠ ছাড়েন সূর্যকুমার যাদব।

১৩ ম্যাচে ৯ জয় নিয়ে পয়েন্ট তালিকার এক নম্বর অবস্থানে আছে মুম্বাই। ১২ ম্যাচে ৭ জয়ে দ্বিতীয় স্থানে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। আর সমান ম্যাচে সমান জয় থাকলেও রানরেটে পিছিয়ে পড়ায় তিন নম্বরে দিল্লি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments