Homeজেলা সংবাদপাবনায় অনুষ্ঠিত হয়েছে সপ্তাহব্যাপী ক্লিন এন্ড গ্রীন পাবনা কার্যক্রম অনুষ্ঠিত

পাবনায় অনুষ্ঠিত হয়েছে সপ্তাহব্যাপী ক্লিন এন্ড গ্রীন পাবনা কার্যক্রম অনুষ্ঠিত

এস এম আলম, ১৮ জুলাই: পরিবেশ সম্মত ও পরিষ্কার-পরিচ্ছন্ন পৌরসভা গঠনের লক্ষ্যে পাবনায় অনুষ্ঠিত হয়েছে সপ্তাহব্যাপী ক্লিন এন্ড গ্রীন পাবনা কার্যক্রম। সকালে শহরের শহীদ চত্বরে এ কাজের উদ্বোধন করেন পাবনার জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন পৌর প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ জাহাঙ্গীর আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা তথ্য ও প্রযুক্তি) মোঃ মনিরুজ্জামান সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ও জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্যরা। পরে সেখান থেকে একটি রেলি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে খামার বাড়িতে গিয়ে শেষ হয়। এ সময় সেখানে বৃক্ষরোপণ ও ৭০০ গাছ বিতরণ করা হয়। আয়োজকরা জানান এ কার্যক্রমের আওতায় গোটা জেলায় প্রায় ১০ হাজার বৃক্ষরোপণ করা হবে এবং শহর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments