Homeজাতীয়সোনার বাংলা গড়তে প্রধানমন্ত্রীর প্রকৌশলীদের ভূমিকা রাখার আহ্বান

সোনার বাংলা গড়তে প্রধানমন্ত্রীর প্রকৌশলীদের ভূমিকা রাখার আহ্বান

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমি আশা করি ডিপ্লোমা প্রকৌশলীগণ দেশপ্রেম, সততা ও নিষ্ঠার মাধ্যমে স্ব স্ব অবস্থান থেকে অর্জিত জ্ঞানের সর্বোচ্চ প্রয়োগ করে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ক্ষুধা-দারিদ্র্যমুক্ত ও সুখী-সমৃদ্ধ স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন। আজকের দিনে আমি সকল প্রকৌশলীর প্রতি সেই আহ্বান রাখছি।’

ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের (আইডিইবি) ৫০ বছরপূর্তি ও ‘গণপ্রকৌশল দিবস’ উপলক্ষে শনিবার দেয়া এক বাণীতে তিনি এ কথা বলেন। এ সময় তিনি সর্বস্তরের ডিপ্লোমা প্রকৌশলীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

প্রধানমন্ত্রী বলেন, ‘এবারের দিবসের প্রতিপাদ্য ‘নীল অর্থনীতি এনে দেবে সমৃদ্ধি’ নির্ধারণ সময়োপযোগী হয়েছে বলে আমি মনে করি। এরই আলোকে বছরব্যাপী কর্মপরিকল্পনা গ্রহণ করায় আমি আইডিইবির নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই।’

তিনি বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে মহান মুক্তিযুদ্ধের উষালগ্নে আইডিইবির প্রতিষ্ঠা এবং ১৯৭১ সালে তার আদর্শ ও চেতনাকে ধারণ করে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ ও বহু প্রকৌশলীর আত্মত্যাগ, মুক্তিযুদ্ধোত্তর যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ পুনর্গঠন ও ১৯৭৮ সালে সর্বপ্রথম সামরিক আইন ভঙ্গ করে গণতন্ত্র পুনরুদ্ধারে অনন্য ভূমিকা পালন, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য গৌরবময় ইতিহাস।’

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আইডিইবি প্রতিষ্ঠার ৪৯ বছরে মানবসম্পদ উন্নয়নে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার প্রসারে বঙ্গবন্ধুর শিক্ষাদর্শন বাস্তবায়ন, প্রযুক্তিমনস্ক জাতিগঠনে রাজনীতিতে প্রযুক্তিভাবনা যুক্তকরণ, দেশের নদ-নদীরক্ষা, পানিসম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা, কৃষিজমি রক্ষা এবং পরিকল্পিত নগর ও গ্রামীণ অবকাঠামো নির্মাণ, ডিজিটাল বাংলাদেশ নির্মাণ ও ৪র্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় করণীয়সহ জনগুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আইডিইবির সময়োপযোগী আহ্বানসমূহ জনগণকে সর্বদা অনুপ্রাণিত করেছে। আইডিইবির ৪৯ বছরের দীর্ঘ পথ পরিক্রমায় এসব প্রযুক্তি নির্ভর দার্শনিক আহ্বান অতীত, বর্তমান, অনাগত প্রজন্মকে অনুপ্রাণিত করবে বলে আমার বিশ্বাস।’এ সময় বাণীতে তিনি আইডিইবির ‘সুবর্ণজয়ন্তী’ ও ‘গণপ্রকৌশলী দিবস ২০২০’ এর সার্বিক সাফল্য কামনা করেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments