Homeবিনোদনঅর্জুন রামপালের বাড়িতে অভিযান

অর্জুন রামপালের বাড়িতে অভিযান

বলিউডের জনপ্রিয় অভিনেতা অর্জুন রামপাল। সুঠাম দেহ, ভারী উচ্চারণ, স্টাইলিশ চলাফেরায় অভ্যস্ত এই অভিনেতা রয়েছে বিপদে। কারণ মাদককান্ডে জড়িত থাকা তারকাদের তালিকায় নাম রয়েছে তার। তাই মাদক মামলার তদন্ত করতে সরাসরি অর্জুনের মুম্বাইয়ের বাড়িতে তল্লাশি অভিযান চালিয়েছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)।তল্লাশি অভিযানে কোনো কিছু উদ্ধার হয়েছে কিনা সেটি এখনো জানা যায়নি। এনসিবির তরফেও কিছু জানা যায়নি।

এনসিবি সূত্রে খবর, অর্জুন রামপালের এক গাড়ির চালককে আটক করে নিয়ে গিয়েছে এনসিবি। তাকে এনসিবির কার্যালয়ে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে খবর।ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, সোমবার বলিউড অভিনেতা অর্জুন রামপালের বান্দ্রার বাড়িতে তল্লাশি চালিয়েছে এনসিবি। এছাড়া খার ও অন্ধেরিতেও তল্লাশি চালিয়েছেন গোয়েন্দারা।

বলিউড অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর পর মাদক কারবারে নাম জড়ায় সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তীর। সেই সূত্রেই বলিউডের অভিনেতা-পরিচালক, প্রযোজক বা তার ঘনিষ্ঠদের নামও উঠে আসে মাদক কাণ্ডে। সেই তদন্তেই সম্প্রতি মাদক পাচারের অভিযোগে এনসিবি গ্রেফতার করে অভিনেতা অর্জুন রামপালের বান্ধবী গ্যাব্রিয়েলা ডেমেট্রিয়াডেসের ভাই অ্যাগিসিয়ালস ডেমেট্রিয়াডেসকে।তার সঙ্গে মুম্বাইয়ে কোকেন সরবরাহের জন্য গ্রেফতার হওয়া নাইজেরিয়ান নাগরিক ওমেগা গডউইনের সঙ্গে সরাসরি যোগসাজশের অভিযোগ ওঠে।এনসিবি সূত্রে খবর, অ্যালিয়াসকে জিজ্ঞাসাবাদের সূত্রেই অর্জুন রামপালের বাড়িতে তল্লাশি চালানো হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments