Homeখেলাধুলাবিশ্ব চ্যাম্পিয়নদের হারাল ফিনল্যান্ড

বিশ্ব চ্যাম্পিয়নদের হারাল ফিনল্যান্ড

উয়েফা নেশনস লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে পর্তুগালের মুখোমুখি হওয়ার আগে একপ্রকার হোঁচটই খেল বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। প্রস্তুতির অংশ হিসেবে খেলা ফিফা ফ্রেন্ডলি ম্যাচে তারা হেরে গেছে ফিনল্যান্ডের কাছে।বুধবার রাতে নিজেদের ঘরের মাঠেই ২-০ গোলে হেরেছে ফ্রান্স। ফিনল্যান্ডের বিপক্ষে আগের ৮ ম্যাচ জেতার পর এবারই প্রথম কোনো ম্যাচ হারল বিশ্ব চ্যাম্পিয়নরা।

ম্যাচে একের পর এক আক্রমণ করে গেছে ফ্রান্স। কিন্তু গোলের দেখা পায়নি। উল্টো ২৮ মিনিটের সময় মার্কাস ফর্স এবং ৩১ মিনিটে অনি ভালাকারির গোলে জয়ের রসদ পেয়ে যায় ফিনল্যান্ড। জমাট রক্ষণের প্রদর্শনীতে ফ্রান্সকে একটি গোলও করতে দেয়নি সফরকারী দলটি।

ফিনল্যান্ডের কাছে এই পরাজয়ের গ্লানি নিয়েই শনিবার রাতে পর্তুগালের মুখোমুখি হবে তারা। দুই দলেরই সমান ৪ ম্যাচ খেলে রয়েছে ১০টি করে পয়েন্ট। তবে গোল ব্যবধানে এগিয়ে থাকায় টেবিলের শীর্ষে রয়েছে নেশনস লিগের বর্তমান চ্যাম্পিয়ন পর্তুগাল।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments