এস এম আলম, ২১ জানুয়ারি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনায় পাঁচটি আসনের তিনটি সংসদীয় আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। দুপুরে পাবনা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শাহেদ মোস্তফা এর কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ প্রতীক বরাদ্দ কার্যক্রম স¤পন্ন করে। পাবনার এই তিনটি আসনে মোট ১৮ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। পাবনার ৫টি সংসদীয় আসনের মধ্যে পাবনা-১ ও পাবনা-২ আসন নিয়ে সীমানা জটিলতার কারণে পুনঃ তফসিল ঘোষণা করা হয়েছে। সেই অনুযায়ী এই দুটি আসনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৬ জানুয়ারি এবং ২৭ জানুয়ারি প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হবে।


