এস এম আলম, ২৬ জানুয়ারি: বাংলাদেশের জাতীয়তাবাদী দলের পাবনা ৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী কেন্দ্রীয় শ্রমিক দলের প্রধান সমন্বয়ক এডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস নির্বাচনে প্রচারণা ব্যস্ত সময় পার করছেন। পাবনা নির্বাচনি প্রচার অফিস থেকে বের হয়ে পাবনা শহরের হাসপাতাল রোড বাইপাস, মেরিল রোড, প্রেসক্লাব রোড, বড় বাজার, গুড় বাজার এলাকায় বাড়িতে বাড়িতে গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আবেদন জানান তিনি। এসময় উপস্থিত ছিলেন সাবেক পাবনা পৌরসভার চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্জ্ব জহুরুল ইসলাম বিশু, এ আর গ্রুপের চেয়ারম্যান রবিউল ইসলাম রবি, আরিফপুর গোরস্থানের সভাপতি মোহাম্মদ গোলাম রব্বানী কামনা।

