এস এম আলম, ২৮ জানুয়ারি: পাবনায় অনুষ্ঠিত হয়েছে এ্যাস্ট্রাস পৌর প্রাথমিক ও উচ্চ বিদ্যালয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। সকালে স্কুল ক্যাম্পাসে জাতীয় পতাকা উত্তোলন ও অনুষ্ঠানের উদ্বোধন ঘোষনা করেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি এ্যাড: আব্দুল হান্নান। স্কুলের পতাকা উত্তোলন করেন স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ আমিনুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন সরকারি পাবনা মহিলা কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক আহসান হাবিব, প্রাথমিক বিদ্যালয় পরিদর্শক রাবেয়া খাতুন, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক শহিদুল হক মানিক, বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য রবিউল ইসলাম চৌবে ডাবলু, শফিকুর রহমান, মাছরাঙা টেলিভিশনের উত্তরাঞ্চলীয় ব্যুারো চীফ উৎপল মির্জা, অনলাইন পত্রিকা নতুন চোখ এর প্রকাশক ও বাংলা টিভির জেলা প্রতিনিধি এস এম আলম সহ স্থানীয় বিশিষ্ট জনেরা। প্রতিযোগিতার শুরুতেই ছিল শিক্ষার্থীদের এক মনোমুগ্ধকর মার্চপাস এবং ডিসপ্লে। পরে ৫৩টি ইভেন্টে স্কুলের ২শ ৭৩ জন প্রতিযোগী অংশ নেয়। খেলা শেষে কৃতি শিক্ষার্থী ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করা হয়।
পাবনায় এ্যাস্ট্রাস পৌর প্রাথমিক ও উচ্চ বিদ্যালয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
RELATED ARTICLES
