Homeজেলা সংবাদপাবনায় স্কয়ার কিন্ডারগার্টেন স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

পাবনায় স্কয়ার কিন্ডারগার্টেন স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

এস এম আলম, ৩১ জানুয়ারি: পাবনায় অনুষ্ঠিত হয়েছে স্কয়ার কিন্ডারগার্টেন স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। সকালে স্কুল ক্যা¤পাসে জাতীয় পতাকা উত্তোলন ও অনুষ্ঠানের উদ্বোধন ঘোষনা করেন স্কুলের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও স্কয়ার গ্রুপের পরিচালক অঞ্জন চৌধুরী। স্কুলের পতাকা উত্তোলন করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ খতিব শাহনাজ সুলতানা। প্রতিযোগিতার শুরুতেই ছিল শিক্ষার্থীদের এক মনোমুগ্ধকর মার্চপাস এবং ডিসপ্লে। পরে ৩৬ টি ইভেন্টে স্কুলের ৩শ প্রতিযোগী অংশ নেয়। ক্রীড়া অনুষ্ঠানটি উপভোগ করেন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাফিয়া আক্তার অপু, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার হাবিবুর রহমান হাবিব, স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের পাবনা প্লান্টের পরিচালক মো: আব্দুল খালেক, স্কয়ার ফুড এন্ড বেভারেজ লিমিটেডের হেড অব ফ্যাক্টরী আবু মুসা মো: মনিরুল হাসান, স্কয়ার ফার্মার উপ-মহাব্যবস্থাপক মো: খায়রুল আলম, হারুন উর রশিদ,স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের সিনিয়র ম্যানেজার মানবসম্পদ মো: হারুন উর রশিদ, পাবনা এসট্রাস বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি এ্যাড: আব্দুল হান্নান, পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, প্রেসক্লাবের সাবেক সভাপতি এবিএম ফজলুর রহমান, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক উৎপল মির্জা, অনলাইন পত্রিকা নতুন চোখ এর প্রকাশক ও বাংলা টিভির জেলা প্রতিনিধি এস এম আলম সহ স্থানীয় বিশিষ্ট জনেরা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments