Homeজেলা সংবাদউপ-সহকারী প্রকৌশলী পদে বিএসসি ইঞ্জিনিয়ারদের নিয়োগের সুপারিশের প্রতিবাদে পাবনায় মানববন্ধন

উপ-সহকারী প্রকৌশলী পদে বিএসসি ইঞ্জিনিয়ারদের নিয়োগের সুপারিশের প্রতিবাদে পাবনায় মানববন্ধন

এস এম আলম, ১ ফেব্রুয়ারি: ১০ম গ্রেডের উপ-সহকারী প্রকৌশলী ও সমমান পদে প্রকৌশলে উচ্চতর ডিগ্রিধারীদের প্রবেশের সুযোগ কিংবা কোটা সংরক্ষণের অপকৌশল মেনে নেওয়া হবে না বলে হুশিয়ারি দিয়েছেন বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবি সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দ। দুপুরে পাবনা প্রেস ক্লাবের সামনের সড়কে মানববন্ধনে জেলা শাখার নেতৃবৃন্দ একথা জানান। তারা জানান, জাতীয় স্বার্থে ১৯৭৮ সালের সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের উপ-সহকারী প্রকৌশলী/ সমমানের পদ ও ১০ম গ্রেডের পদমর্যাদা দেওয়া হয়েছে। এটা একড়ি মীমাংসিত ইস্যু। রাষ্ট্রীয় ব্যাপক অর্থে গবেষণা ও উদ্ভাবনের জন্য বিএসসি ইঞ্জিনিয়ারদের তৈরি করা হয় মর্মে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের নেতৃবৃন্দ বলেন, বিএসসি ইঞ্জিনিয়ারদের প্রকৌশল পেশায় নিম্নপদে প্রবেশের দাবি জাতির মেধার অপচয়। নেতৃবৃন্দ জাতীর মেধার অপচয় রোধে প্রকৌশলে উচ্চতর ডিগ্রিধারীদের পেশা পরিবর্তনের সুযোগ বন্ধ করার দাবি জানান। মানববন্ধনে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবি সংগ্রাম পরিষদ, পাবনা জেলা কমিটির আহ্বায়ক প্রকৌ: মো: রকিবুল ইসলাম, সদস্য সচিব প্রিন্স ইসলাম বাপ্পী, পাবনা জেলা আইডিইবি’র সভাপতি প্রকৌ: মো: মহসীন আলী, বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক-পেশাজীবী সংগ্রাম পরিষদ পাবনা জেলা কমিটির আহ্বায়ক প্রকৌশলী মোঃ রফিকুল ইসলাম, মোছাঃ আফতান সুলতানা, এস এম মাসুদুর রহমান, মীর মোহাম্মদ আবু জাফর, মোঃ মনিরুজ্জামান, মোঃ আল আমিন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments