Homeখেলাধুলাটানা দ্বিতীয় ম্যাচ বয়কটের পথে রোনালদো

টানা দ্বিতীয় ম্যাচ বয়কটের পথে রোনালদো

আল নাসরের তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো ক্লাব ব্যবস্থাপনা নিয়ে অসন্তোষের কারণে টানা দ্বিতীয় লিগ ম্যাচ বয়কট করার সিদ্ধান্তে অনড় রয়েছেন। ‘ইএসপিএন’কে ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড (পিআইএফ) যদি আল নাসরের ব্যবস্থাপনায় পরিবর্তনের কোনো স্পষ্ট নিশ্চয়তা না দেয়, তবে জুন মাসে ক্লাব ছাড়ার আবেদন করবেন পর্তুগিজ এই তারকা।সূত্র মতে, সোমবার আল রিয়াদের বিপক্ষে ১-০ গোলের জয় পাওয়া ম্যাচে ইচ্ছাকৃতভাবেই খেলেননি রোনালদো। তার অভিযোগ, পিআইএফ আল নাসরে পর্যাপ্ত বিনিয়োগ করছে না এবং প্রতিদ্বন্দ্বী ক্লাব আল হিলালকে বাড়তি সুবিধা দিচ্ছে।এছাড়া, সোমবার ফরাসি তারকা করিম বেনজেমার আল ইত্তিহাদ থেকে আল হিলালে সম্ভাব্য দলবদল ঠেকানোর চেষ্টা করেন রোনালদো। তার ধারণা, এই পদক্ষেপের মাধ্যমে আল হিলালকে লিগ শিরোপা জয়ের পথ করে দিতে চাইছে পিআইএফ।

যদিও চলতি সপ্তাহে সতীর্থদের সঙ্গে অনুশীলন করেছেন রোনালদো এবং বুধবার নিজের সোশ্যাল মিডিয়ায় ক্লাবের ট্রেনিং কিট পরা একটি ছবি পোস্ট করেন। তবে আল নাসরের অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে ওইদিনের অনুশীলনের ছবিতে তাকে দেখা যায়নি। সেখানে কেবল কোচ জর্জ জেসুস ও অন্যান্য খেলোয়াড়দের ছবি প্রকাশ করা হয়।পর্দার আড়ালে রোনালদো স্পষ্ট করে জানিয়েছেন, আল নাসরের ব্যবস্থাপনার ক্ষমতা দ্রুত পুনর্বহাল করা এবং সদ্য সমাপ্ত ট্রান্সফার উইন্ডোতে যেভাবে হস্তক্ষেপ করা হয়েছে, তা ভবিষ্যতে আর না হওয়ার নিশ্চয়তা না পেলে তিনি মাঠে ফিরবেন না।আগামী শুক্রবার আল ইত্তিহাদের বিপক্ষে মাঠে নামার কথা আল নাসরের। তবে রোনালদোর অংশগ্রহণ নিয়ে এখনো অনিশ্চয়তা রয়ে গেছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments