Homeখেলাধুলাসহজ জয়ে বিশ্বকাপ মিশন শুরু চ্যাম্পিয়ন ভারতের

সহজ জয়ে বিশ্বকাপ মিশন শুরু চ্যাম্পিয়ন ভারতের

সহজ জয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন শুরু করলো ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত। মুম্বাইয়ে নিজেদের প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রকে ২৯ রানে হারিয়েছে স্বাগতিকরা।১৬২ রানের লক্ষ্য তাড়ায় নেমে ১৩ রানে ৩ উইকেট হারিয়ে শুরুতেই কোণঠাসা হয়ে পড়ে যুক্তরাষ্ট্র। মিলিন্দ কুমার, সঞ্জয় কৃষ্ণমূর্তি, শুভাম রানজানে মাঝে কিছুটা লড়াই করলেও কখনো জয়ের সম্ভাবনা তৈরি করতে পারেনি দলটি।মিলিন্দ ৩৪ বলে ৩৪, সঞ্জয় ৩১ বলে ৩৭ আর শুভাম শেষদিকে ২২ বলে ৩৭ রানের ঝোড়ো ইনিংসে পরাজয়ের ব্যবধান কেবল কমিয়েছেন। ভারতের মোহাম্মদ সিরাজ ৩টি, অক্ষর প্যাটেল আর অর্শদিপ সিং নেন ২টি করে উইকেট।

এর আগে বড় বিপদেই পড়েছিল ভারত। ৭৭ রানে হারিয়ে বসেছিল ৬ উইকেট। সেখান থেকে সূর্যকুমারের ঝোড়ো ব্যাটিংয়ে শেষ পর্যন্ত ৯ উইকেটে ১৬১ রানের চ্যালেঞ্জিং পুঁজি দাঁড় করায় স্বাগতিকরা।মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠায় যুক্তরাষ্ট্র। শুরুতেই ফিরে যান প্রতিপক্ষের ত্রাস অভিষেক শর্মা, গোল্ডেন ডাকে (১ বলে ০)।

এরপর ইনিংসের ষষ্ঠ ওভারে তিন উইকেট তুলে নেন শাদলে ফন শকউইক। ঝড় তোলার চেষ্টা করেছিলেন ইশান কিশান। তবে ১৬ বলে ২০ রানে থামতে হয় তাকে। তিলক ভার্মা ফেরেন ১৬ বলে ২৫ করে। শিভাম দুবেকে গোল্ডেন ডাকে সাজঘরের পথ দেখান শকউইক।৫ বল আর মাত্র ১ রানের ব্যবধানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে ভারত। এরপর রিঙ্কু সিং (৬), হার্দিক পান্ডিয়াও (৫) ফিরে যান অল্প রানেই। ৭৭ রানে ৬ উইকেট হারায় ভারত।সেখান থেকে দলকে টেনে তোলেন সূর্যকুমার যাদব। ভারতীয় অধিনায়ক শেষ পর্যন্ত অপরাজিত থাকেন। ৪৯ বলে খেলেন ৮৪ রানের ইনিংস। যে ইনিংস ১০টি চারের সঙ্গে ছিল ৪টি ছক্কায় সাজানো। এ ছাড়া ১১ বলে ১৪ রান আসে অক্ষর প্যাটেলের ব্যাট থেকে।যুক্তরাষ্ট্রের ডানহাতি পেসার শাদলে ফন শকউইক ২৫ রানে শিকার করেন ৪ উইকেট।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments