এস এম আলম, ৯ ফেব্রুয়ারি: ভোটারদের ডোর টু ডোর গিয়ে ভোট প্রার্থনা করছেন পাবনা-৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থী শামসুর রহমান শিমুল বিশ্বাস। প্রচারণা শুরুর সময়ের পর থেকে তিনি ভোটারদের কাছে যাচ্ছেন। মনোযোগ দিয়ে সাধারণ মানুষের নানা সমস্যার কথা শুনছেন। ভোটারদের চাওয়ার প্রেক্ষিতে তিনি সেই সমস্ত সমস্যার সমাধানের প্রতিশ্রুতি দিচ্ছেন। তিনি নির্বাচিত হলে পাবনা সদর উপজেলার উন্নয়নে ভূমিকা পালন করবেন। ভোটাররাও তাকে নিয়ে আশাবাদী হয়ে উঠেছেন। নেতাকর্মী সমর্থক নিয়ে প্রতিদিন তিনি গভীর রাত পর্যন্ত ছুটছেন ভোটারদের কাছে। বিভিন্ন গ্রামে তিনি নির্বাচনী জনসভাও করছেন। সেসব জনসভায় নতুন বাংলাদেশকে নতুন করে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করছেন। নির্বাচনী প্রচারণায় উপস্থিত ছিলেন সাবেক পৌর চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা জহুরুল ইসরাম বিশু, এ আর গ্রুপের চেয়ারম্যান রবিউল ইসলাম সহ বিএনপি নেতৃবৃন্দ। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ক্ষমতায় এলে বাংলাদেশ হবে উন্নয়নের রোল মডেল।
পাবনা-৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থী শামসুর রহমান শিমুল বিশ্বাস এর নির্বাচনী প্রচারণা
RELATED ARTICLES
