Homeখেলাধুলাভারতকে উড়িয়ে দিলো আফ্রিকা

ভারতকে উড়িয়ে দিলো আফ্রিকা

দুই দলের শুরুটা হলো একই। দক্ষিণ আফ্রিকাও শুরুতে বিপদে পড়লো। তবে তাদের ডেভিড মিলার ও ব্রেভিস উদ্ধার করলেও ভারতের কেউই শুরু ধাক্কা সামলাতে পারেননি। মিলার-ব্রেভিসের দুর্দান্ত জুটিতে শুরুর বিপদ কাটিয়ে বড় সংগ্রহ পায় আফ্রিকা। জবাবে পাওয়ার প্লেতেই টপ অর্ডার হারিয়ে ফেলা ভারত আর ম্যাচেই ফিরতে পারেনি। এতে করে ভারতকে উড়িয়ে সুপার এইট পর্ব শুরু করেছে দক্ষিণ আফ্রিকা।

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে রোববার টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের ম্যাচে ভারতকে ৭৬ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। আগে ব্যাটিং করে ১৮৭ রানের বড় সংগ্রহ পায় প্রোটিয়ারা। জবাবে ৭ বল বাকি থাকতেই ১১১ রানেই গুটিয়ে যায় ভারত।লক্ষ্য তাড়ায় দক্ষিণ আফ্রিকার মতো ভারতের শুরুটাও ভালো ছিল না। ইনিংসের প্রথম ওভারেই ইষান কিশানকে ফেরান প্রোটিয়া অধিনায়ক এইডেন মার্করাম। এ নিয়ে টানা ৪ ম্যাচে ভারতের কোনো না কোনো ওপেনার শূন্য রানে ফিরলেন। আগের তিন ম্যাচে শূন্য রানে ফিরেছেন অভিষেক শর্মা। পরের ওভারে তিলক ভার্মাও ড্রেসিংরুমের পথ ধরলে ৫ রানে দ্বিতীয় উইকেট হারায় ভারত। আগের তিন ম্যাচে শূন্যের হ্যাটট্রিক করা অভিষেক এদিন চার মেরে শুরু করলেও ইনিংস বড় করতে পারেননি। পঞ্চম ওভারে মার্কো ইয়ানসেনের শিকার হয়ে ফেরার আগে করেন ১২ বলে ১৫ রান। ২৭ রানে তৃতীয় উইকেট হারায় ভারত। পাওয়ারপ্লেতে ৩ উইকেট হারিয়ে ভারতের স্কোরবোর্ডে জমা হয় ৩১ রান।

শুরুর ধাক্কার পর অধিনায়ক সূর্যকুমার যাদব ও ওয়াশিংটন সুন্দর মিলে ভারতকে খেলায় ফেরানোর চেষ্টা করেন। তবে তাদের জুটি বড় হয়নি। অষ্টম ওভারে সুন্দরের বিদায়ে ভাঙে ১৬ রানের জুটি। দশম ওভারে ভারতকে আরও বিপদে ফেলে ড্রেসিংরুমে ফেরেন অধিনায়ক সূর্যকুমার, তার ব্যাট থেকে আসে ১৮ রান। দলের বিপদের দিনে ব্যর্থ হয়েছেন হার্দিক পান্ডিয়াও। ১৫তম ওভারে ফেরার আগে ১৭ বলে ১৮ রান করেন তিনি। কার্যত হার্দিকের বিদায়েই ভারতের জয়ের আশা অনেকটাই শেষ হয়ে যায়। ওই ওভারে আরও দুই উইকেট নেন প্রোটিয়া স্পিনার কেশভ মহারাজ। শেষদিকে শুভম দুবে চেষ্টা করলেও ততক্ষণে ভারতের হাত থেকে ম্যাচ বেরিয়ে গিয়েছিল। ১৯তম ওভারে আউট হওয়ার আগে ৩৭ বলে ৪২ রান করেন এই বাঁহাতি ব্যাটার।এর আগে টস জিতে ব্যাটিং করতে নেমে জসপ্রিত বুমরাহ’র তোপের মুখে পড়ে দক্ষিণ আফ্রিকা। ইনিংসের দ্বিতীয় ওভারের শেষ বলে কুইন্টন ডি কককে ৬ রানে থাকা অবস্থায় বোল্ড করেন বুমরাহ। ১০ রানে প্রথম উইকেট হারানো আফ্রিকা ১২ রানে হারায় ৪ রান করা অধিনায়ক এইডেন মার্করামের উইকেট। এরপর ৭ রান করা রায়ান রিকেলটন সাজঘরে ফিরলে ২০ রানে ৩ উইকেট হারিয়ে বিপদে পড়ে দক্ষিণ আফ্রিকা। এই চাপ সামাল দেন ডিওয়াল্ড ব্রেভিস ও ডেভিড মিলার। দুজনের ৯৭ রানের জুটিতে ঘুরে দাঁড়ায় বর্তমান রানার্সআপরা। ফিফটি থেকে ৩ রান দূরে থাকা অবস্থায় শিভম দুবের বলে ব্রেভিস কাটা পড়লে ভাঙে জুটি।১১৭ রানে পতন হয় চতুর্থ উইকেটের। ৪৫ রানের ইনিংসে মারেন সমান ৩টি করে চার ও ছক্কা। ৭ চার ও ৩ ছক্কায় ৩৫ বলে ৬৩ রান করে মিলার বিদায় নেন দলীয় ১৫২ রানে। বরুণ চক্রবর্তীর বলে তার বিদায়ে পতন হয় পঞ্চম উইকেটের। শেষদিকে ৩ ছক্কা ও এক চারে ট্রিস্টান স্টাবসের অপরাজিত ২৪ বলে ৪৪ রানের ঝোড়ো ইনিংসে ১৮৭ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড় করায় প্রোটিয়ারা। ইনিংসের শেষ ওভারে হার্দিক পান্ডিয়া খরচ করেন ২০ রান। ভারতের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট পেয়েছেন জসপ্রিত বুমরাহ। দুটি অর্শদিপ সিং। সমান একটি করে শিভম দুবে ও বরুণ চক্রবর্তী।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments