Homeজেলা সংবাদপাবনা রত্নদ্বীপ রিসোর্টের ইফতার আয়োজনে এতিমদের জন্য এক বিশেষ উদ্যোগ

পাবনা রত্নদ্বীপ রিসোর্টের ইফতার আয়োজনে এতিমদের জন্য এক বিশেষ উদ্যোগ

এস এম আলম, ২৭ ফেব্রুয়ারি: পাবনার জনপ্রিয় রত্নদ্বীপ রিসোর্ট প্রতিবছরের মতো এবারও পবিত্র রমজান মাসে এমন একটি চমকপ্রদ উদ্যোগ গ্রহণ করেছে, যা অসংখ্য মানুষের হৃদয়ে জায়গা করে নেবে। রিসোর্টটি আয়োজন করেছে একটি বিশেষ ইফতার আয়োজন। এই ইফতার আয়োজনে রত্নদ্বীপ রিসোর্টের কর্তৃপক্ষের পক্ষ থেকে এতিমদের জন্য সুস্বাদু ইফতার প্যাকেট বিতরণ করা হয়, যাতে তারা পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে আলাদা একা না হয়ে, এই রমজান মাসে সবার সান্নিধ্যে ইফতার করতে পারে। ইফতারে সৌদি আরবের গাওয়া, লাবাং, ক্রাউন রাইস, আরবিক খাপসা রাইস সহ দুবাই, কাতার, আবুধাবী, ওমান ও বিশ্বের বিভিন্ন দেশের খাবারের আয়োজন করা হয়। রতœদ্বীপ রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক ড. সোহানী হোসেন জানান, “রমজান মাস হচ্ছে দান-খয়রাতের মাস, আর আমাদের সকলের দায়িত্ব একে অপরের পাশে দাঁড়ানো। এই উদ্যোগের মাধ্যমে আমরা চেষ্টা করছি, এতিম শিশুদের মুখে হাসি ফোটানোর এবং তাদের ইফতারে একটু হলেও শান্তি ও স্বস্তি পৌঁছে দেওয়ার।”

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments