Homeবিনোদনসৌমিত্রের মৃত্যুতে মমতার শোক

সৌমিত্রের মৃত্যুতে মমতার শোক

বাংলা সিনেমার কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের মৃত্যুর খবর প্রকাশ্যে আসার কয়েক মিনিটের মধ্যেই হাসপাতালে পৌঁছান কলকাতার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আজ রোববার বেলা ১২টা ১৫ মিনিটে প্রয়াত হন অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। সেই খবর পেয়ে বেলেভিউ ক্লিনিকে হাজির হন মমতা। তিনি শোক জানিয়েছেন অভিনেতার মৃত্যুতে।

তার আগেই হাসপাতালে পৌঁছে গিয়েছেন পুলিশ কমিশানার, মন্ত্রী অরূপ বিশ্বাস, আলাপন বন্দ্যোপাধ্যায়রা। হাসপাতাল চত্বরে ক্রমেই বাড়ছেন অনুরাগীদের ভিড়। স্বভাবতই পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয়েছে কড়া পুলিশি নিরাপত্তা।

পরিবারের সঙ্গে মুখ্যমন্ত্রীর আলোচনা শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হন সৌমিত্র চট্টোপাধ্যায় কন্যা পৌলমী চট্টোপাধ্যায়। তিনি জানান, দুপুর ২টার পর হাসপাতাল থেকে ছাড়া হবে সৌমিত্র চট্টোপাধ্যায়ের মরদেহ। সেখান থেকে সৌমিত্রের গলফ গ্রিনের বাড়িতে নিয়ে যাওয়া হবে তাকে।

এরপর সেখান থেকে টেকনিশিয়ান স্টুডিওতে নিয়ে যাওয়া হবে কিংবদন্তীকে। সেখানে সৌমিত্রর দীর্ঘদিনের সহকর্মী, অনুজ শিল্পী, টেকনিশিয়ানরা তাকে শ্রদ্ধা জানাবেন।

এরপর দুপুর ৩টা ৩০ মিনিটে সৌমিত্র চট্টোপাধ্যায়ের দেহ নিয়ে আসা হবে রবীন্দ্র সদনে। সেখানে অভিনেতার অগুনতি অনুরাগীরা শেষ শ্রদ্ধা জানানোর সুযোগ পাবেন। ২ ঘন্টা সেখানে রাখা থাকবে সৌমিত্র চট্টোপাধ্যায়ের মরদেহ, জানালেন কন্যা।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যোগ করেন, সব আনুষ্ঠানিকতা শেষে সাড়ে ৫টা নাগাদ সৌমিত্র চট্টোপাধ্যায়ের দেহ নিয়ে রওনা দেওয়া হবে কেওড়াতলা মহাশ্মশানের উদ্দেশ্যে। সন্ধ্যা সাড়ে ৬টার মধ্যে গান স্যালুট দিয়ে রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হবে সৌমিত্র চট্টোপাধ্যায়ের।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments