এস এম আলম, ১১ এপ্রিল: পাবনায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামুলক র্যালী, লিফলেট বিতরণ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা প্রশাসনের আয়োজনে পাবনা পৌরসভার সহযোগিতায় জেলা চাঁদমারী মৌজার নয়নামতি পুকুরে পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়। অভিযানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা জহুরুল ইসলাম বিশু, পৌর প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মনিরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল শরিফুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা তামারা তাসবিহা, সহকারী কমিশনার ভূমি এস এম ফুয়াদ, এনডিসি মো: মনিরুজ্জামান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, বাংলা টিভির জেলা প্রতিনিধি ও অনলাইন পত্রিকা নতুন চোখ এর প্রকাশক এস এম আলম সহ জেলা প্রশাসনের কর্মকর্তাগণ, বিএনপি নেতৃবৃন্দ ও পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।


