Homeআন্তর্জাতিকঅশ্রুসিক্ত কুকুরকে উদ্ধার

অশ্রুসিক্ত কুকুরকে উদ্ধার

করোনা আবহে ২০২০ সালে কোনও ভালো খবরই আসছে না। বরং বছর ঘুরতে চললেও মানুষের চিন্তা আর উদ্বেগকে স্বস্তি দিচ্ছে না পৃথিবী জোড়া করোনা পরিস্থিতি।আর এই করোনার অতিমারীর মধ্যেই গোদের উপর বিষফোঁড়ার মতো জাঁকিয়ে বসেছে প্রবল বৃষ্টি সেই সঙ্গে বন্যা। বন্যায় বিধ্বস্ত হয়ে পড়েছে সুদূর মেক্সিকো। গত কয়েক দিনের বন্যার জলে ত্রাহি ত্রাহি রব মেক্সিকোর সাধারণ মানুষের। চারদিকে অজানা আশঙ্কা গ্রাস করছে মানুষকে।

তবে এতকিছুর মাঝেও বোধহয় ভালো কিছু অপেক্ষা করে। আর সে রকমই একটি মন ভালো করা ভিডিও পোস্ট করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যা দেখে চোখের জল ধরে রাখতে পারেননি নেটিজেনরা। অনেকেই আবার আবেগতাড়িত হয়ে কমেন্টও করেছেন।

ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা গিয়েছে, বন্যার জলে ভেসে যাচ্ছে একটি কুকুর। বাঁচার জন্য চেষ্টাও করছে আপ্রাণ। একটি গ্রিলের সঙ্গে কোনও রকম নিজেকে ঝুলিয়ে রেখেছে। চোখেমুখে অজানা আতঙ্কের ছাপ স্পষ্ট। তবে এরই মাঝে দেবদূতের মতো নৌকা নিয়ে ওই কুকুরটির সামনে হাজির হন এক যুবক।

যে ভীত কুকুরটির দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেন এবং তাকে নিজেদের নৌকায় তুলে নেন। সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়ে কুকুরটির চোখে মুখেও যেন স্বস্তির ছাপ। যেন তার প্রাণ বাঁচানোর জন্য প্রভুকে কৃতজ্ঞতা জানাচ্ছে সে।

মাত্র ৪৫ সেকেন্ডের এই ভিডিওটি নিজের টুইটার পেজে শেয়ার করেছেন আমেরিকান বাস্কেটবল প্লেয়ার রেক্স চ্যাম্প নামের এক ব্যক্তি। যিনি ভিডিওটি পোস্ট করার পর নীচে ক্যাপশনে লিখেছেন, ‌‘হিরোর মতো কাজ করেছে ছেলেটি। শীতার্ত, ভীত কুকুরটিকে বন্যার কবল থেকে বাঁচিয়ে মনুষ্যত্বের পরিচয় দিয়েছে সে। খুব ভালো ছেলে।’রেক্স চ্যাম্পের এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই মুহূর্তের মধ্যেই তা ৭ হাজারের বেশি লাইক, কমেন্ট এবং প্রায় দেড় হাজার বার রিটুইট করা হয়েছে। আর এই মর্মস্পর্শী ভিডিওই যেন প্রমাণ করে দেয় পৃথিবীতে এখনও ফুরিয়ে যায়নি মানবতা। এখনও অনেক মানুষের মধ্যেই বেঁচে রয়েছে মনুষ্যত্ব বোধ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments