প্রথম ম্যাচে হারার পর দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ। সেই ম্যাচেও টস হেরেছেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক টম ল্যাথাম। ফলে এই ম্যাচেও শুরুতে ফিল্ডিং করবে বাংলাদেশ।সোমবার (২০ এপ্রিল) মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ম্যাচটি শুরু হবে বেলা ১১টায়।সিরিজের প্রথম ম্যাচে জয়ের কাছাকাছি গিয়েও ২৬ রানে হেরে পিছিয়ে পড়েছে বাংলাদেশ। এই ম্যাচটি তাই ঘুরে দাঁড়ানোর ও সিরিজে সমতা ফেরানোর।বোলাররা দারুণ বোলিংয়ে অল্প রানে কিউইদের আটকে দিলেও শেষদিকে ব্যাটারদের ব্যর্থতায় জেতা ম্যাচ হাতছাড়া করে স্বাগতিক বাংলাদেশ।সিরিজে ফিরতে হলে এবং সিরিজ জয়ের স্বপ্ন জিইয়ে রাখতে এই ম্যাচ জয়ের কোনো বিকল্পই নেই মেহেদী হাসান মিরাজের দলের।
