Homeখেলাধুলাপাবনা গোয়েন্দা শাখা (ডিবি)বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ অস্ত্রসহ একজন গ্রেফতার

পাবনা গোয়েন্দা শাখা (ডিবি)বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ অস্ত্রসহ একজন গ্রেফতার

এস এম আলম, ২০ এপ্রিল: পাবনা জেলার পুলিশ সুপার মোহামাদ আনোয়ার জাহিদ এর নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোঃ রেজিনুর রহমান এর তত্ত্বাবধানে অফিসার ইনচার্জ (ডিবি) মোঃ রাশিদুল ইসলামের সরাসরি নেতৃত্বে এস আই বেনু রায় ও এসআই মাহিদুল ইসলামের সমন্বয়ে ডিবির একটি চৌকস দল পাবনা সদর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। গত ২০ এপ্রিল ২০২৬ খ্রিঃ রাত আনুমানিক ০৩:৩০ ঘটিকায় পরিচালিত এ অভিযানে একজন আসামীকে গ্রেফতার করা হয়, অপর একজন আসামী পালিয়ে যেতে সক্ষম হয়। অভিযানকালে ঘটনাস্থল থেকে মোট ০৪ (চার)টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ৩ (তিন) টিন বিদেশি ২২ বোরের রিভলভার (যেগুলোতে Made in Pakistan লেখা রয়েছে), ২ (দুই) রাউন্ড গুলি এবং ১ (এক) টি দেশীয় তৈরি ওয়ান শুটার গান। এছাড়াও একটি দেশীয় অস্ত্র তৈরির সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত অন্যান্য আলামতের মধ্যে রয়েছে: ২২ বোরের ২ (দুই) রাউন্ড তাজা গুলি, ১টি Redmi Note 7 Pro মোবাইল ফোন (IMEI: ৮৬৭৩১১০৪৯১৭৩৪৯৮, ৮৬৭৩১১০৪৯১৭৩৫০৬; সিম নং: ০১৩০৬৩২৪৫৯৭) ১টি Vivo Y16 মোবাইল ফোন (IMEI: ৮৬৯৫৭৫০৬৭৯৩১৬৯২, ৮৬৯৫৭৫০৬৭৯৩১৬৮৪; সিম নংঃ ০১৩১১৭২১৯৭০) দেশীয় আগ্নেয়াস্ত্র তৈরীর বিভিন্ন সারঞ্জামাদি গ্রেফতারকৃত আসামী মোঃ অলি হোসেন (২৬), পিতা: রব্বেল শেখ, মাতা: অলিফা খাতুন; ঠিকানাঃ সাং- আরিফপুর হাজিরহাট, পাবনা পৌরসভা, ০৬ নং ওয়ার্ড, থানা: পাবনা সদর, জেলা: পাবনা। পলাতক আসামী মোঃ শুভ ফকির (২৫), পিতা: মোঃ সাইদুল ইসলাম ফকির, মাতা: মোছাঃ আকলিমা খাতুন; ঠিকানা: পাবনা পৌরসভা, ০৬ নং ওয়ার্ড, থানা: পাবনা সদর, জেলা: পাবনা। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। পলাতক আসামীকে গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments