Homeআন্তর্জাতিকইরানের সঙ্গে যুদ্ধবিরতি বাড়ানোর ঘোষণা ট্রাম্পের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি বাড়ানোর ঘোষণা ট্রাম্পের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতির সময় বাড়ানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে অবরোধ চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন তিনি।মঙ্গলবার (২১ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ স্যোশালে দেওয়া এক পোস্টে ডোনাল্ড ট্রাম্প এ ঘোষণা দেন।মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘ইরান সরকার মারাত্মকভাবে বিভক্ত হয়ে পড়েছে, যা অপ্রত্যাশিত ছিল না। এই বাস্তবতার ভিত্তিতে এবং পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিম মুনির ও প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের অনুরোধে, আমাদের বলা হয়েছে ইরানের ওপর আক্রমণ স্থগিত রাখতে, যতক্ষণ না তাদের নেতা ও প্রতিনিধিরা একটি ঐক্যবদ্ধ প্রস্তাব নিয়ে আসতে পারেন।’

‘তাই আমি আমাদের সামরিক বাহিনীকে অবরোধ অব্যাহত রাখার নির্দেশ দিয়েছি এবং অন্য সব ক্ষেত্রে প্রস্তুত ও সক্ষম রাখতে বলেছি। সেই সঙ্গে এই যুদ্ধবিরতির মেয়াদ ততক্ষণ পর্যন্ত বৃদ্ধি করবো, যতক্ষণ না তাদের প্রস্তাব জমা দেওয়া হয় এবং আলোচনা কোনো না কোনোভাবে সমাপ্ত হয়’, যোগ করেন ডোনাল্ড ট্রাম্প।এদিকে, যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার আগমুহূর্তে তা অনির্দিষ্টকালের জন্য বৃদ্ধির ঘোষণা দেওয়ায় ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।

তিনি এক অনলাইন বিবৃতিতে বলেন, ‘চলমান কূটনৈতিক প্রচেষ্টাকে এগিয়ে নেওয়ার সুযোগ দেওয়ার জন্য আমাদের অনুরোধ সদয়ভাবে গ্রহণ করে যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধি করায় আমি প্রেসিডেন্ট ট্রাম্পকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই।’পাকিস্তানের ওপর যে আস্থা ও বিশ্বাস রাখা হয়েছে, তার ভিত্তিতে তারা এই দ্বন্দ্বের একটি আলাপ-আলোচনাভিত্তিক সমাধানের জন্য আন্তরিক প্রচেষ্টা অব্যাহত রাখবে বলে জানান শেহবাজ শরিফ।তিনি বলেন, ‘আমি আন্তরিকভাবে আশা করি যে, উভয়পক্ষই যুদ্ধবিরতি মেনে চলা অব্যাহত রাখবে এবং দ্বন্দ্বের একটি স্থায়ী সমাধানের লক্ষ্যে ইসলামাবাদে নির্ধারিত দ্বিতীয় দফার আলোচনার মাধ্যমে পূর্ণাঙ্গ ‘শান্তি চুক্তি’ সম্পন্ন করতে সক্ষম হবে।’

সূত্র: বিবিসি ও আল জাজিরা

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments