এস এম আলম,১৯ নভেম্বর, পাবনা : পাবনা ফায়ার সার্র্ভিস প্রশিক্ষণ পরিকল্পনা প্রস্তুতি সপ্তাহ উপলক্ষে পাবনার প্রধান প্রধান সড়কে ফায়ার সার্ভিসের যান্ত্রিক মহরা ও র্যালী অনুষ্ঠিত হয়।র্যালীতে নেতৃত্ব দেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সহকারী পরিচালক দুলাল মিয়া ও সিনিয়র স্টেশন অফিসার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স আনোয়ার হোসেন। র্যালীর শেষে ফায়ার সার্ভিসের কার্যালয়ে দুর্যোগ মোকাবেলার জন্য বিভিন্ন যন্ত্র প্রদর্শন করা হয়।

