Homeআন্তর্জাতিকমার্কিন হামলার জবাবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান

মার্কিন হামলার জবাবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, মার্কিন বাহিনীর হামলার জবাবে তারা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।আইআরজিসির দাবি অনুযায়ী, ঘটনার সূত্রপাত হয় যখন মার্কিন বাহিনী হরমুজ প্রণালির কাছে একটি ইরানি তেলবাহী জাহাজে হামলা চালায়। এতে জাহাজটির ইঞ্জিন কক্ষ ক্ষতিগ্রস্ত হয়।এর জবাবে আইআরজিসি একটি মার্কিন-ইসরায়েলি জাহাজকে নৌ-ক্ষেপণাস্ত্র দিয়ে লক্ষ্যবস্তু করে বলে দাবি করেছে।পরে মার্কিন বাহিনী কেশম দ্বীপের দক্ষিণে অবস্থিত আইআরজিসির একটি যোগাযোগ টাওয়ারে হামলা চালায় বলে জানানো হয়।এর প্রতিক্রিয়ায় আইআরজিসি ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে একটি মার্কিন বিমানঘাঁটিতে হামলা চালানোর দাবি করেছে। তাদের বক্তব্য অনুযায়ী, হামলার লক্ষ্যবস্তুর মধ্যে ছিল মার্কিন পঞ্চম নৌবহরের সদরদপ্তর এবং অঞ্চলের একটি দেশে অবস্থানরত মার্কিন হেলিকপ্টার।

সুত্র: আল জাজিরা

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments