এস এম আলম, ৫ জুন: পাবনায় বানিজ্য, বস্ত্র, পাট ও শিল্প মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বিসিক শিল্প নগরীতে পরিদর্শন করেন। দেশের সর্ব বৃহৎ জীবন রক্ষাকারী ট্যাবলেট ও ক্যাপসুল প্রস্তুতকারী কারখানা স্কয়ার লাইফ সাইন্সেস লিমিটেড অডিটোরিয়ামে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন স্কয়ার ফার্মার মহাব্যবস্থাপক মো: খায়রুল আলম, এইচ আরডি বিভাগের উপমহাব্যবস্থাপক রাজিব আমিন ও সহকারি মহাব্যবস্থাপক তানজিরুল ইসলাম সহ উর্ধ্বত্বন কর্মকর্তারা। পরে লাইফ সাইন্স লিমিটেডের অডিটরিয়ামে স্থানীয় বিসিকের শীর্ষ শিল্প প্রতিষ্ঠান প্রধান ও ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভায় মন্ত্রী বিসিকের সকল সংকট নিরসনের পাশপাশি জেলায় দ্বিতীয় শিল্প নগরী নির্মানের আশ্বাস দেন। অনুষ্ঠানে বক্তব্য দেন শিল্প মন্ত্রনালয়ের সচিব মো: ওবায়দুর রহমান, বিসিকের চেয়ারম্যান মো: সাইফুল ইসলাম, স্কয়ার ফার্মার নির্বাহী পরিচালক অপারেশন মো: মিজানুর রহমান, পাবনা বিসিক শিল্প মালিক সমিতির সভাপতি আফজাল হোসেন রাজা, সহ স্থানীয় নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন পাবনার জেলা প্রশাসক মো: আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার রেজেনূর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক মনিরুজ্জামান, উপমহাব্যবস্থাপক বিসিক জেলা কার্যালয় পাবনা শামীম হোসেন, আঞ্চলিক পরিচালক আঞ্চলিক কার্যালয় বিসিক রাজশাহী জাফর বায়েজিদ সহ বিসিক শিল্প মালিকগণ।
পাবনায় বানিজ্য, বস্ত্র, পাট ও শিল্প মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বিসিক শিল্প নগরীতে পরিদর্শন
RELATED ARTICLES
